বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি ২২ নভেম্বার ২০২৫ ০৪:০৭ পি.এম
শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
২২ নভেম্বর শনিবার শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি-২০২৫’ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর শুক্রবার শেরপুরের পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন স্কুলে ওই গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির সদস্যরা জানান, শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলামের সার্বিক তত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শেরপুর ও জামালপুরের বিভিন্ন বিদ্যালয়ের ৩৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রথম শ্রেণি হতে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শেরপুরের বিপ্লব লোপা মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থী মৌমিতা পাল বলেন, জেলা পুলিশের তত্বাবধানে এবারই প্রথম এতো বড় পরিসরে গণিত উৎসবে অংশ করেছি। এখানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের মেধা যাচাইয়ের সুযোগ পেয়েছি। রেহানা ইদ্রিস মডেল একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রামিম বলেন, এ প্রতিযোগিতার অংশ নিয়ে আমার খুব ভালো লেগেছে। সকল প্রশ্নের উত্তর লিখতে পেরেছি।
পুলিশ লাইনস একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন জামালপুরের শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, প্রথমবারের মতো শেরপুরে এমন আয়োজনে আমি অংশ নিয়েছি। গণিতে নিজেকে যাচাই করার একটা সুযোগ এটি, তাই চেষ্টা করেছি সঠিকভাবে প্রশ্নের উত্তরগুলো লেখার।এদিকে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম প্রমুখ।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার বলেন, পুলিশ সুপার আমিনুল ইসলামের তত্বাবধানে শেরপুর ও জামালপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ ‘গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি ২০২৫’ এর আয়োজন করা হয়। আগামী ২৯ তারিখে এর ফলাফল প্রকাশ করা হবে। এটি কেবল প্রতিযোগিতা নয়; বরং শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা, শিক্ষানুরাগী করে গড়ে তোলার প্রয়াস। এমন আয়োজনে শিক্ষার্থীরা তাদের যুক্তিভিত্তিক মুক্ত চিন্তা, দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ের প্রস্তুতির জন্য নিজেকে তৈরী করতে পারবে।
ওইসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানকে সময় দেবেন। তাদের পাশে থেকে আশা, সাহস ও অনুপ্রেরণা জোগাবেন, যেন তারা কাঙ্ক্ষিত স্বপ্ন ছুঁতে পারে। আর শিক্ষার্থীদের স্মার্ট ফোনের মাত্রাতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকার কথাও জানান তিনি।
দেওয়ানগঞ্জ এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার
মাদারীপুরের দুই বিদ্যালয়ে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আউট হলে সংস্লিস্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে : বরিশালে শিক্ষা মন্ত্রী
দেওয়ানগঞ্জ কামারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টি পানিতে জলাবদ্ধতা ছাত্রছাত্রী দূর্ভোগ
বরিশালে এইচএসসি পরীক্ষা নিয়ে মতবিনিময় সভা: প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন
সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে ইসলামপুর সরকারী কলেজের সংবর্ধনা
এনটিআরসিএর জাল সনদে চাকরি করেন মাদ্রাসা শিক্ষক আবু বকর সিদ্দিক
দেওয়ানগঞ্জ মিতালী উচ্চ বিদ্যালয় শিক্ষকদের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ইসলামপুরে স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
মাগুরায় পুলিশ লাইন্স স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫’ বিতরণ
মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব
মতলব উত্তরে কৃষকদের নিয়ে 'পার্টনার' ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
মতলব উত্তরের পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে পাঁচগাছিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত
জালিয়াতির মামলায় কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু: নেপথ্যে শিক্ষক নিবন্ধনের ভুয়া সনদ
চাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ইউএনও'র নির্দেশে বহিষ্কার
বেতাগীতে উৎসবমুখর পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু: প্রশাসনের কঠোর নজরদারি।
মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক উধাও: এসএসসি পরীক্ষা অনিশ্চিত ২০ শিক্ষার্থীর
মতলব দক্ষিণে লিটল স্কলার্স হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
মতলব উত্তরে স্কুলের রাস্তার ইট উপড়ে ফেলার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মতলব উত্তরে আমিয়াপুর মহিলা মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মতলব উত্তরে আমিয়াপুর মহিলা মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
জামালপুরে কলেজ তহবিল তসরুফ ও নাশকতার অভিযোগ আ. লীগ নেতা মতির বিরুদ্ধে
মেধা ও মননশীলতায় বিশ্ব জয় করবে শিক্ষার্থীরা: আইজিপি মোঃ আলী হোসেন ফকির
মতলব উত্তরে স্কুল ফিডিং কর্মসূচিতে পচা ডিম: স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা, অভিভাবকদের ক্ষোভ
জামালপুরে প্রয়াত আইসিটি শিক্ষকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান ও দোয়া মাহফিল
পাথরঘাটায় প্রাথমিক শিক্ষক সমিতির 'পকেট কমিটি' ঘিরে তুঙ্গে বিতর্ক: গঠনতন্ত্র লঙ্ঘন ও স্কুল ফাঁকির অভিযোগে ক্ষুব্ধ শিক্ষকরা