দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ১১ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৩৩ পি.এম
অভিযুক্ত মোবারক হোসেন সরদার।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের পর মোবাইলে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক চা দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মোবারক হোসেন সরদার (৫২) নামে ওই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মোবারক হোসেন সরদার ওই এলাকায় চা-বিস্কুট ও রুটির দোকান পরিচালনা করেন। তাঁর পাঁচ ছেলে-মেয়ে রয়েছে। ভুক্তভোগী কিশোরী তাঁর আত্মীয়ের মেয়ে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে মোবারক কৌশলে ওই কিশোরীকে ডেকে তাঁর বসতঘরে নিয়ে যান। ওই সময় ঘরে পরিবারের কেউ ছিলেন না বলে অভিযোগ। সেখানে কিশোরীকে ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন তিনি। বিষয়টি কাউকে না জানাতে কিশোরীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার ৩-৪ দিন আগে মোবারক ওই ভিডিও ছড়িয়ে দেন। এতে বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে সালিস বসে। সেখানে মোবারক উপস্থিত না থাকলেও তাঁর পক্ষের কয়েকজন উপস্থিত ছিলেন। কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিস শেষ হয়।
শুক্রবার সকাল ১০টার দিকে মোবারক কিশোরী ও তাঁর পরিবারকে হুমকি দেন এবং দেখে নেওয়ার কথা বলেন বলে অভিযোগ ওঠে। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে তাঁকে মারধর করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, তাঁর মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নঈমুল ইসলাম রাজিব বলেন, আহত মোবারকের মাথা ও শরীরে জখম রয়েছে। তাঁকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, শুক্রবার দুপুরে মোবারককে এলাকা থেকে আটক করা হয়েছে। মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।
মাদারগঞ্জে বেশি দামে টিএসপি সার বিক্রি, বিএডিসি ডিলারকে জরিমানা
মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাং বিরোধী র্যালি, ওসি কামরুল হাসানের হুশিয়ারি
দেওয়ানগঞ্জে ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড
মতলব দক্ষিণে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, চা দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা
দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধে সশস্ত্র হামলা ও লুটপাট: গ্রেফতার ৪
বকশীগঞ্জে প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবক আসলামের যাবজ্জীবন, ৪ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জে গরু ব্যবসায়ীকে পিটিয়ে ৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ
মতলব উত্তরে ১০০ পিস ইয়াবাসহ মুদি দোকানি গ্রেফতার
শ্রীবর্দী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান জব্দ করল ৩৯ বিজিবি
চুরির মাত্র ৮ ঘণ্টার মধ্যে ৩টি গরু-মহিষ উদ্ধার, তাড়াশ থেকে ২ চোর গ্রেফতার: বড়াইগ্রাম থানার বড় সাফল্য
মাদারীপুরে বোমা বিস্ফোরণ: গোপণে চিকিৎসা নিতে গিয়ে ফরিদপুরে ধরা খেলেন মিজান
জামালপুরে চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার: ডিবির অভিযানে ২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
দেওয়ানগঞ্জে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার: ডিবির অভিযানে মাদক কারবারি পলাতক
বরিশালে পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার আসামি জনি গ্রেফতার
বাকেরগঞ্জে যৌতুকের বলি জান্নাতুল ফেরদাউস মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি ও অজ্ঞান পার্টির মূলহোতা ডাকাত সরদার চুন্নু মোল্লা ঝালকাঠিতে গ্রেপ্তার
মতলব উত্তরে ২৭টি ট্রান্সফরমার চুরি: ৬ মামলায় গ্রেপ্তার ৭, ভাঙারি ব্যবসায়ী রিমান্ডে
মাদক ও অপরাধ দমনে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার
মাদক ও অপরাধ দমনে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার
মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা
১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হলো না, বানারীপাড়ার সাজাপ্রাপ্ত জুয়েল গ্রেফতার
দেওয়ানগঞ্জে ৮৮ বোতল ভারতীয় মদসহ একজন আটক
মাদারগঞ্জে প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার
জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ: ৩ আসামির একই সঙ্গে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ
শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ১০ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড
সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা সহ এক জন গ্রেপ্তার
বরিশাল এয়ারপোর্ট থানায় গোয়েন্দা পুলিশের অভিযান: ১,৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১