রবিবার ০৬ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

বাকেরগঞ্জে যৌতুকের বলি জান্নাতুল ফেরদাউস মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন

মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ০৫ সেপ্টেম্বার ২০২৬ ০৯:১৭ পি.এম

বাকেরগঞ্জে যৌতুকের বলি জান্নাতুল ফেরদাউস মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন বাকেরগঞ্জে যৌতুকের বলি জান্নাতুল ফেরদাউস মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন

যৌতুকের পাওনা পরিশোধ করতে না পেরে স্বামী কর্তৃক নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাকেরগঞ্জ উপজেলার ৪ নম্বর দুধল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সর্শী গ্রামের সন্তান জান্নাতুল ফেরদাউস মাওয়া। অকালে ঝরে পড়া এই তরুণীর শোকার্ত ও দিকবিদিক শূন্য পরিবারের পাশে দাঁড়িয়ে গভীর সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় তিনি প্রয়াত জান্নাতুল ফেরদাউস মাওয়ার সর্শী গ্রামের বাড়িতে সরজমিনে উপস্থিত হন। সেখানে পৌঁছেই তিনি অশ্রুসজল নয়নে নিহতের মা-বাবা ও স্বজনদের বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

পরিবারের সদস্যদের সাথে আলাপকালে এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, "যৌতুকের মতো জঘন্য সামাজিক ব্যাধির বলি হয়ে একটি সম্ভাবনাময় প্রাণ অকালে ঝরে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক, ন্যক্কারজনক ও বেদনাদায়ক। সমাজ থেকে এমন নৃশংসতা নির্মূল করতে হলে অপরাধীর ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল ঘাতককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে আমরা সর্বাত্মক আইনি ও সামাজিক সহায়তা নিশ্চিত করব। মাওয়ার পরিবারের জাস্টিস না পাওয়া পর্যন্ত আমরা পাশে আছি।"

ঘটনা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে মাওয়ার ওপর নির্যাতন চালিয়ে আসছিল তার স্বামী। শেষ পর্যন্ত সেই পাশবিক নির্যাতনের শিকার হয়েই প্রাণ হারাতে হয় এই অসহায় নারীকে। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ বিরাজ করছে।

নেত্রীর সফরের সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য শামীম আকবর, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাসির হাওলাদার, মুশফিকুল হাসান মাসুম, ফারজানা রোজীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। উপস্থিতি সকলেই ঘাতকের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানান।


এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

আরও খবর

news image

বরিশালে পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার আসামি জনি গ্রেফতার

news image

বাকেরগঞ্জে যৌতুকের বলি জান্নাতুল ফেরদাউস মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন

news image

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি ও অজ্ঞান পার্টির মূলহোতা ডাকাত সরদার চুন্নু মোল্লা ঝালকাঠিতে গ্রেপ্তার

news image

মতলব উত্তরে ২৭টি ট্রান্সফরমার চুরি: ৬ মামলায় গ্রেপ্তার ৭, ভাঙারি ব্যবসায়ী রিমান্ডে

news image

মাদক ও অপরাধ দমনে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার

news image

মাদক ও অপরাধ দমনে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার

news image

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা

news image

১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হলো না, বানারীপাড়ার সাজাপ্রাপ্ত জুয়েল গ্রেফতার

news image

দেওয়ানগঞ্জে ৮৮ বোতল ভারতীয় মদসহ একজন আটক

news image

মাদারগঞ্জে প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার

news image

জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ: ৩ আসামির একই সঙ্গে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড

news image

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ

news image

শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ১০ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

news image

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড

news image

সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা সহ এক জন গ্রেপ্তার

news image

বরিশাল এয়ারপোর্ট থানায় গোয়েন্দা পুলিশের অভিযান: ১,৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

news image

মেলান্দহে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

news image

দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

news image

দেওয়ানগঞ্জে দোকানে মিলল সরকারি ভর্তুকির ৪০ বস্তা ডিএপি সার, আটক এক

news image

জন্মের পর মায়ের বুকে থাকার কথা ছিল… কিন্তু ভাগ্যে জুটেছিল প্লাস্টিকের ব্যাগ! 

news image

জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার।

news image

জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৬ আসামির সাজা।

news image

বরিশালে সূর্যমুখী এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা

news image

জামালপুরে ১৩ বস্তা ঘোড়ার মাংসসহ ৫ জন আটক

news image

দেওয়ানগঞ্জ ৪ শ গ্রাম হিরোইনসহ এক যুবক আটক

news image

ভিক্ষুকের টাকা সহ ৪ কোটি টাকা আত্মসাৎ করে পালাচ্ছেন অসীম চন্দ্র দাস।

news image

জামালপুরে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

news image

জামালপুর চাঞ্চল্যকর  চাচা-ভাতিজা হত্যা : ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ।

news image

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর গ্রেপ্তার

news image

বরিশালের কাটপট্টিতে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা