মোঃ আমজাদ হোসেন হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ০১ অক্টোবার ২০২৫ ০৩:০৭ পি.এম
রাজিবপুরে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত
কুড়িগ্রামের রাজিবপুর ও মোহনগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার (১ অক্টোবর) মহান নবমী পালিত হচ্ছে এবং আগামীকাল বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দেবী দুর্গার এ মহাউৎসব।
উৎসবকে ঘিরে রাজিবপুরের বিভিন্ন পূজামণ্ডপে সাজসজ্জা, ঢাক-ঢোল আর ভক্তদের ভিড়ে জমে উঠেছে এক আনন্দঘন পরিবেশ। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সকলে মিলেমিশে শারদীয় দুর্গোৎসবকে বরণ করে নিয়েছেন।
পূজামণ্ডপ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন।
রাজিবপুর পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র বলেন,
"এবারের পূজা আয়োজন করতে আমরা প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। সরকারিভাবেও সহযোগিতা করা হয়েছে। তবে আমাদের বড় একটি সমস্যা হলো—মন্দির করার মতো স্থায়ী জায়গার অভাব। এবারের মতো আমরা অস্থায়ীভাবে পূজা আয়োজন করেছি। তাই আমাদের দাবি, প্রশাসন যেন স্থায়ীভাবে মন্দির নির্মাণের জন্য একটি জায়গা বরাদ্দ দেয়।"
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন জানান, প্রতিবছর শারদীয় দুর্গোৎসব তাদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করে। ধর্মীয় অনুষ্ঠান হলেও এটি এখন সব সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।
উৎসবকে ঘিরে রাজিবপুরে সর্বস্তরের মানুষের মধ্যে এক উচ্ছ্বাসমুখর পরিবেশ বিরাজ করছে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামীকাল সমাপ্তি ঘটবে এবারের শারদীয় দুর্গোৎসবের।
শারদীয় দুর্গোৎসবে জামালপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ পরিদর্শন ও দিকনির্দেশনা
দেওয়ানগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের পাশে কাউন্সিলর প্রার্থী আলাউদ্দিন আল মামুন, পূজামণ্ডপে অর্থ সহায়তা
বরিশালে বাসদের ‘মানবতার শারদীয় উৎসব’: অর্ধশতাধিক দুঃস্থ নারীকে শাড়ি ও খাবার বিতরণ
শুভ মহালয়া ২০২৬: চণ্ডীপাঠে দেবী দুর্গার আবাহন ও দেবীপক্ষের সূচনা
বরিশালে দুর্গোৎসব উদযাপনে বিসিসি'র প্রস্তুতিমূলক সভা ও অনুদান প্রদান
শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ: আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর থাকার বার্তা
মতলবে ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা সবক ও দোয়া মাহফিল
মতলব উত্তরে সীরাতুন্নবী (সা.) মাহফিল: রাসুলের আদর্শেই মানবজীবনের কল্যাণ—বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মুবিন
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছাত্র হিজবুল্লাহর কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মতলবে আউলিয়াবাগ দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস
মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নুরুল হক সরকারের উদ্যোগে দোয়া ও তাবারক বিতরণ
চাঁদপুরের লবাইরকান্দিতে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত
১৩৩ দেশকে হারিয়ে বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিনকে চরমোনাইয়ে সংবর্ধনা
মতলব উত্তরে গৌর-নিতাই আশ্রম মন্দির দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচার দাবি
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
ইসলামপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু: ভক্তদের ঢলে মুখরিত রাজপথ
ত্যাগ ও ন্যায়ের মহিমায় ভাস্বর পবিত্র আশুরা: মুসলিম উম্মাহর হৃদয়ে গভীর এক ঈমানি চেতনা
বারদী আশ্রমে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব: নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড
ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা: গুরুত্ব, করণীয় ও আমাদের দায়িত্ব
মতলব উত্তরে সাতানী লতরদী ঈদগাহের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মতলব উত্তরে মসজিদের মিনার নির্মাণে বাধা; স্থানীয় পরিবারের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ
হজ ফ্লাইট ২০২৬-এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চাঁদপুরের ছেংগারচরে ঐতিহাসিক মন্দিরের জায়গা দখলের অভিযোগ, ইউএনও’র কড়া বার্তা
জামালপুরে দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত; অংশ নিলেন ৮০০ হজযাত্রী।
নাটোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব ‘ইস্টার সানডে’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন
জামালপুরের বানারেরপাড় সমাজকল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা
মসজিদ কমিটি নিয়ে উত্তেজনা: অপপ্রচার বন্ধের আহ্বান প্রতিষ্ঠাতার
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এ বছর রমজান ২৯ নাকি ৩০ দিন হবে যা জানা গেল!