মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৩ এ.এম
বরিশালে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ৫০ তম ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।
বরিশালে আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ভিডিপি দিবস ২০২৬। অনুষ্ঠানটি শুরু হয় ৫ জানুয়ারি সকাল ১১টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ,বিভিএম,পিভিএমএস।
উদ্বোধন উপলক্ষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক সূচনা করা হয়, যা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহের সঞ্চার করে।
উদ্বোধনের পর বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে ২৫০ জন ভিডিপি সদস্য/সদস্যা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। র্যালিটি জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে বের হয়ে বিভাগীয় কমিশনার কার্যালয় গেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালির মধ্য দিয়ে সমাজে সেবামূলক মনোভাব, শৃঙ্খলা ও দেশের উন্নয়নে ভিডিপির অবদানকে তুলে ধরা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি রেঞ্জ কমান্ডার বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা হল ভিডিপির মূল দায়িত্ব। নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভূমিকা পালন করে ভিডিপি জনগণের আস্থা অর্জন করেছে।
তিনি আরও বলেন, ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ বিনির্মানে ভিডিপি সদস্যদের অবদান অনস্বীকার্য। ভবিষ্যতে জনগণের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করাই ভিডিপির প্রধান লক্ষ্য।
বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম বলেন, ভিডিপি সদস্যরা শুধু নির্বাচনী দায়িত্বেই নয়, দৈনন্দিন জীবনে জনসেবা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক কল্যাণে প্রতিনিয়ত সক্রিয় রয়েছে।
উদযাপন অনুষ্ঠানের পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও প্রেরণাদায়ক। বিভিন্ন রঙের বেলুন, উজ্জ্বল ফেস্টুন এবং র্যালির ধারাবাহিকতা দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধের বার্তা পৌঁছে দিয়েছে। অনুষ্ঠানটি শুধুমাত্র উদযাপন নয়, বরং জনগণের পাশে দাঁড়ানো ও দেশসেবার অঙ্গীকার পুনরায় স্মরণ করানোর মাধ্যম হিসেবেও গুরুত্ব বহন করে।
ভিডিপি দিবসে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা ও অন্যান্য উপজেলা হতে আগত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, দলনেতা/দলনেত্রী, সাধারণ আনসার, পিসি,এপিসিসহ ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ।
বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালকের মৃত্যু: এলাকায় শোকের ছায়া
সদরপুরে মাদক ও সামাজিক ব্যাধি প্রতিরোধে বিশাল সচেতনতা সভা: 'অপরাধী যেই হোক ছাড় নেই'
বরিশালে স্পীকার হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অব অনার ও উষ্ণ অভ্যর্থনা
পাথরঘাটায় মরিচের গুঁড়া ছিটিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে নারীদের হামলা, আহত ৭
মাদারীপুরে মধ্যরাতে ৬ স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, লুট কয়েক কোটি টাকার মালামাল
মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডক্টর জালাল উদ্দিন এমপি-র
ধনবাড়ীতে পুলিশি অভিযানে বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ উদ্ধার; স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক
এনজিওর ১ কোটি ২৭ লাখ টাকা আত্মসাৎ: পাথরঘাটায় মাদকসহ গ্রেফতার ম্যানেজার মামুন
মেলান্দহ দুরমুঠ মেলায় মাদকবিরোধী অভিযান: ৫ সেবনকারীকে ১ মাসের কারাদণ্ড
পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেলসহ ৮ মামলার আসামি পিয়াল হাসান গ্রেপ্তার
জামালপুরের রশিদপুর আশ্রয়ণ প্রকল্প জনশূন্য: ৫০ ঘরের অধিকাংশেই ঝুলছে তালা
জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকান্ডে বৃদ্ধের বসতঘর পুড়ে ছাই
চৌরাস্তায় জমি সংক্রান্ত বিরোধে তাণ্ডব: মাদারীপুরে বৃদ্ধের বাড়ি ভাঙচুর ও লুট
কুড়িগ্রামে ১৪২ বোতল ভারতীয় মদ ও ৩১৫টি সিলিন্ডারসহ ব্যক্তি আটক
দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযান: তেল মজুত করায় যুবককে জেল
জামালপুরে ১৫ লাখ টাকার মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার
খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে পুলিশ সুপারের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।
মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
মাদারগঞ্জে বাবার সাথে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু
দেওয়ানগঞ্জে কৃষকদের মুখে হাসি: অগ্রাধিকারভিত্তিতে মিলছে সেচের জ্বালানি
গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবা গিলে পুলিশের হাতে ধরা সানোয়ার
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ
বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা
ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাস পুড়ে ছাই: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা।
কুড়িগ্রামের রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই অচল প্রধান সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর
মাদারীপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত; জ্বালানি কাঠ জব্দের নির্দেশ
মতলবে অ্যাডভোকেট ফজলুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু: নুরুন্দি এলাকায় শোকের ছায়া
মস্তফাপুর বাসস্ট্যান্ডে আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে এমপি জাহান্দার আলীর উদ্যোগে বৈঠক