বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি ১৪ নভেম্বার ২০২৫ ০৫:২০ পি.এম
‘শেরপুরে গারো পাহাড়ে ৮ শতাধিক রানারের অংশ গ্রহনে হাফ ম্যারাথন অনুষ্ঠিত
১৪ নভেম্বর শুক্রবার এসো আলো ছড়াই শেরপুরে’- এই প্রতিপাদ্য নিয়ে শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় অনুষ্ঠিত হয়েছে ‘শেরপুর হাফ ম্যারাথন-২০২৫’।
এতে দেশি-বিদেশি প্রায় আট শতাধিক রানার অংশ নেন। শুক্রবার ( ১৪ নভেম্বর) সকালে শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, গারো পাহাড়ের প্রাণ-প্রকৃতি রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে এই ম্যারাথন আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার ও এক কিলোমিটার—এই চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। এই আয়োজনে শিশু, শারীরিক প্রতিবন্ধী, বেদে পল্লী, তৃতীয় লিঙ্গের মানুষসহ সমাজের পিছিয়ে পড়া মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আলাদা নজর কাড়ে।
অংশগ্রহণকারী রানার্স এভারেস্ট ও বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎস জয়ী ডা. বাবর আলী বলেন, গারো পাহাড়ি ট্র্যাকে অত্যন্ত চমৎকার আয়োজন হয়েছে। এখানকার পরিবেশ প্রকৃতি আমাদের মুগ্ধ করেছে। দেহ, মন সুস্থ রাখতে শরীরচর্চার কোনো বিকল্প নেই।বাংলাদেশের প্রথম বেল্টপ্রাপ্ত পেশাদার বক্সার সুর কৃষ্ণ চাকমা বলেন, গারো পাহাড়ের পরিবেশ, প্রকৃতি আর পাহাড়ের মধ্যদিয়ে চমৎকার যে সড়কে রান করলাম, তা আমাকে খুবই আকৃষ্ট করেছে।
আগামীতে গারো পাহাড়ে ম্যারাথন হলে অংশগ্রহণ করার চেষ্টা থাকবে।শেরপুর হাফ ম্যারাথনের প্রধান সমন্বয়ক রাজিয়া সামাদ ডালিয়া বলেন, শেরপুরে রানার্স কমিউনিটি গড়ে তোলার পাশাপাশি গারো পাহাড় এবং বন্যপ্রাণী রক্ষায় সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রতি বছর এমন ইভেন্ট আয়োজন করা হবে।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, যুব সমাজকে মাদক ও অন্যান্য অন্যায় কাজ হতে দূরে রাখতে খেলাধুলা খুবই প্রয়োজন। আর আজকের ম্যারাথনে চমৎকার ও শান্তিশৃঙ্খলাভাবে শেষ হয়েছে। প্রতি বছর এমন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করা হবে।প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার হিসেবে মেডেল, ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন আয়োজক নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা।
শিকারীকান্দিতে খাসি কাপ ফুটবল: লবাইরকান্দিকে হারিয়ে পাঁচআনি স্পোর্টিং ক্লাবের জয়
জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাইব্রেকারে সরিষাবাড়ী চ্যাম্পিয়ন, রানার্সআপ মেলান্দহ
দেওয়ানগঞ্জে মকিরচর ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন, দর্শকদের উপচে পড়া ভিড়
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘোষণা: বিসিবি অনুমোদন দিল চূড়ান্ত স্কোয়াড, কাল থেকে অনুশীলন
মতলব উত্তরে মিনি খাসি কাপ ফুটবলের ফাইনালে আলোর ঝলক চ্যাম্পিয়ন
খেলাধুলাই পারে মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়তে: মতলব উত্তরে আলমগীর সরকার
মতলব উত্তরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: লটারির রোমাঞ্চে চ্যাম্পিয়ন সাদুল্লাপুর
মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সরিষাবাড়ীতে ফুটবল খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু
বিচারকদের ফিটনেসে বিসিসি প্রশাসকের উপহার: টেবিল টেনিস সেট ও ট্রেডমিল হস্তান্তর
২০২৬ বিশ্বকাপ সম্প্রচারে সরকারের খরচ এবার ‘প্রায় শূন্য’, কাতার আসরের শতকোটি টাকার সিন্ডিকেট ফাঁস
ওটারচর উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ
মতলব উত্তরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
আইজিপি কাপে সাফল্য: বরিশাল রেঞ্জ ক্রিকেট টিমকে ডিআইজির বিশেষ সংবর্ধনা
মতলবে লিটল স্কলার্স হাইস্কুল প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বরিশালে আন্তঃপুলিশ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন
বরিশাল রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬: উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি ও পুলিশ সুপারের অংশগ্রহণ
জাতীয় ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো: ক্রীড়া ভাতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্ব মোহাম্মদ ফজলুল হালিম ইউসুফকে সংবর্ধনা
জামালপুরে রণরামপুরে আলহাজ ইয়াসিন আলী সরকার স্মৃতির স্মরণে ফুটবল খেলা অনুষ্ঠিত
জামালপুরে অনুর্ধ ১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পিরোজপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি বরিশাল মহোদয়ের যোগদান!
সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের আন্তঃপ্রতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত!
সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের আন্তঃপ্রতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত!
সানন্দবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বেতাগীর কাউনিয়া রাইডার্স ক্লাবের নতুন ২০২৬ জার্সি উন্মোচন
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)অফিসার্স কর্তৃক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।
বগুড়া আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট বগুড়া সরকারি কলেজ চ্যাম্পিয়ন
দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের প্রধান উপদেষ্টা ট্রফি উন্মোচন করলেন
‘শেরপুরে গারো পাহাড়ে ৮ শতাধিক রানারের অংশ গ্রহনে হাফ ম্যারাথন অনুষ্ঠিত