বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি ০৯ নভেম্বার ২০২৫ ০৬:০১ এ.এম
শেরপুরে খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল খেলায় বগুড়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান শেরপুর জেলা
শেরপুরে খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলায় বগুড়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা দল।
৮ নভেম্বর শনিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশনের উদ্যোগে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতেই জুয়েলের গোলে শেরপুর জেলা দল এগিয়ে যায়। শেরপুর জেলার মুহূর্মুহু আক্রমণে পুরো খেলায় সমতা ফেরাতে পারেনি বগুড়া দল।
পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা। খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স,
জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ হযরত আলী, জেলা জামায়াতের আমীর হাফিজুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের আহবায়ক খন্দকার আব্দুল হামিদ, সদস্য সচিব সৈয়দ রেজাউল করিম মনি প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন শেরপুর দলের গোলকিপার রাহুল। আর ম্যান অব দি টুর্ণামেন্ট হয়েছেন শেরপুরের খেলোয়াড় জুয়েল।
দীর্ঘদিন পর অর্ধলক্ষাধিক দর্শকের উপস্থিতিতে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম প্রাণবন্ত হয়ে উঠে এবং উৎসবমুখর পরিবেশে দর্শকরা খেলাটি উপভোগ করেন।
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশ এবং জেলার ফুটবলে নতুন উদ্দীপনা যোগ হবে। পিছিয়ে পড়া শেরপুর জেলাকে ক্রীড়াঙ্গনে বিশেষ করে ফুটবলে আরও চাঙ্গা করতে এই টুর্ণামেন্টের আয়োজন।
এখান থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় সৃষ্টিসহ ফুটবলকে জেলার সর্বত্র ছড়িয়ে দিতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাতে করে শেরপুরের যুব সমাজ মাদকাসক্তি থেকে খেলার দিকে মনোযোগী হয়।
উল্লেখ্য, নকআউট ভিত্তিক এই টুর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ ও বগুড়া জেলা এবং মাদারগঞ্জ, মধুপুর ও গোপালপুর উপজেলা।
খেলাধুলাই পারে মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়তে: মতলব উত্তরে আলমগীর সরকার
মতলব উত্তরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: লটারির রোমাঞ্চে চ্যাম্পিয়ন সাদুল্লাপুর
মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সরিষাবাড়ীতে ফুটবল খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু
বিচারকদের ফিটনেসে বিসিসি প্রশাসকের উপহার: টেবিল টেনিস সেট ও ট্রেডমিল হস্তান্তর
২০২৬ বিশ্বকাপ সম্প্রচারে সরকারের খরচ এবার ‘প্রায় শূন্য’, কাতার আসরের শতকোটি টাকার সিন্ডিকেট ফাঁস
ওটারচর উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ
মতলব উত্তরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
আইজিপি কাপে সাফল্য: বরিশাল রেঞ্জ ক্রিকেট টিমকে ডিআইজির বিশেষ সংবর্ধনা
মতলবে লিটল স্কলার্স হাইস্কুল প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বরিশালে আন্তঃপুলিশ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন
বরিশাল রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬: উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি ও পুলিশ সুপারের অংশগ্রহণ
জাতীয় ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো: ক্রীড়া ভাতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্ব মোহাম্মদ ফজলুল হালিম ইউসুফকে সংবর্ধনা
জামালপুরে রণরামপুরে আলহাজ ইয়াসিন আলী সরকার স্মৃতির স্মরণে ফুটবল খেলা অনুষ্ঠিত
জামালপুরে অনুর্ধ ১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পিরোজপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি বরিশাল মহোদয়ের যোগদান!
সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের আন্তঃপ্রতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত!
সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের আন্তঃপ্রতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত!
সানন্দবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বেতাগীর কাউনিয়া রাইডার্স ক্লাবের নতুন ২০২৬ জার্সি উন্মোচন
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)অফিসার্স কর্তৃক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।
বগুড়া আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট বগুড়া সরকারি কলেজ চ্যাম্পিয়ন
দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের প্রধান উপদেষ্টা ট্রফি উন্মোচন করলেন
‘শেরপুরে গারো পাহাড়ে ৮ শতাধিক রানারের অংশ গ্রহনে হাফ ম্যারাথন অনুষ্ঠিত
শেরপুরে খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল খেলায় বগুড়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান শেরপুর জেলা
জামালপুরের মাদারগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
জামালপুরের মাদারগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
হাজিপুর ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ উদ্বোধন
জামালপুরে গ্রীষ্মকালীন ফাইনাল ফুটবল টুর্ণামেন্টের অনুষ্ঠিত।