মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার ০৮ সেপ্টেম্বার ২০২৬ ১২:১০ এ.এম
চুরির মাত্র ৮ ঘণ্টার মধ্যে ৩টি গরু-মহিষ উদ্ধার, তাড়াশ থেকে ২ চোর গ্রেফতার: বড়াইগ্রাম থানার বড় সাফল্য
নাটোরের বড়াইগ্রামে চুরির মাত্র আট ঘণ্টার মাথায় বিপুল মূল্যের গবাদি পশু উদ্ধারসহ সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধবপুর এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে চুরি হওয়া দুটি গরু ও একটি মহিষ উদ্ধার করা হয়। রোববার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধবপুর গ্রামের বাবলু ব্যাপারীর ছেলে হাবিল ব্যাপারী শরিফ (৩১) এবং খুটিগাছা গ্রামের আয়নাল হকের ছেলে মাহবুব হোসেন (২৫)।
থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরেরা ওই গ্রামের কৃষক শুকুর আলীর প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের দুটি গরু এবং তার প্রতিবেশী বাবর আলী মন্ডলের ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি মহিষ গোয়ালঘর থেকে চুরি করে নিয়ে চম্পট দেয়। চুরি হওয়া গবাদি পশুগুলোর আনুমানিক মোট বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা।
শনিবার ভোরে ভুক্তভোগীরা গোয়ালঘরে গবাদি পশু না পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে বড়াইগ্রাম থানা পুলিশকে অবহিত করেন। খবরের গুরুত্ব বিবেচনা করে দ্রুত অভিযানে নামে পুলিশ। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বড়াইগ্রাম থানা পুলিশের একটি চৌকস দল শনিবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধবপুর গ্রামে অভিযুক্ত শরীফের বাড়িতে অভিযান চালায়।
অভিযানে শরীফের বাড়ি থেকে চুরি হওয়া দুটি গরু ও একটি মহিষ অক্ষত অবস্থায় জব্দ করা হয়। একই সাথে ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে হাবিল ব্যাপারী শরিফ ও মাহবুব হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি জানান, কৃষকদের জীবিকার প্রধান সম্বল এই গবাদি পশু চুরির সংবাদ পাওয়া মাত্রই পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে কাজ শুরু করে। চুরির মাত্র ৮ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের দমনে পুলিশী অভিযান অব্যাহত থাকবে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত সময়ের মধ্যে তাদের প্রিয় গবাদি পশু ফিরে পাওয়ায় বড়াইগ্রাম থানা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিশের এই দ্রুত ও সফল অভিযানে স্থানীয় সর্বসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
চুরির মাত্র ৮ ঘণ্টার মধ্যে ৩টি গরু-মহিষ উদ্ধার, তাড়াশ থেকে ২ চোর গ্রেফতার: বড়াইগ্রাম থানার বড় সাফল্য
মাদারীপুরে বোমা বিস্ফোরণ: গোপণে চিকিৎসা নিতে গিয়ে ফরিদপুরে ধরা খেলেন মিজান
জামালপুরে চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার: ডিবির অভিযানে ২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
দেওয়ানগঞ্জে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার: ডিবির অভিযানে মাদক কারবারি পলাতক
বরিশালে পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার আসামি জনি গ্রেফতার
বাকেরগঞ্জে যৌতুকের বলি জান্নাতুল ফেরদাউস মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি ও অজ্ঞান পার্টির মূলহোতা ডাকাত সরদার চুন্নু মোল্লা ঝালকাঠিতে গ্রেপ্তার
মতলব উত্তরে ২৭টি ট্রান্সফরমার চুরি: ৬ মামলায় গ্রেপ্তার ৭, ভাঙারি ব্যবসায়ী রিমান্ডে
মাদক ও অপরাধ দমনে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার
মাদক ও অপরাধ দমনে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার
মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা
১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হলো না, বানারীপাড়ার সাজাপ্রাপ্ত জুয়েল গ্রেফতার
দেওয়ানগঞ্জে ৮৮ বোতল ভারতীয় মদসহ একজন আটক
মাদারগঞ্জে প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার
জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ: ৩ আসামির একই সঙ্গে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ
শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ১০ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড
সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা সহ এক জন গ্রেপ্তার
বরিশাল এয়ারপোর্ট থানায় গোয়েন্দা পুলিশের অভিযান: ১,৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
মেলান্দহে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
দেওয়ানগঞ্জে দোকানে মিলল সরকারি ভর্তুকির ৪০ বস্তা ডিএপি সার, আটক এক
জন্মের পর মায়ের বুকে থাকার কথা ছিল… কিন্তু ভাগ্যে জুটেছিল প্লাস্টিকের ব্যাগ!
জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার।
জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৬ আসামির সাজা।
বরিশালে সূর্যমুখী এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা
জামালপুরে ১৩ বস্তা ঘোড়ার মাংসসহ ৫ জন আটক
দেওয়ানগঞ্জ ৪ শ গ্রাম হিরোইনসহ এক যুবক আটক
ভিক্ষুকের টাকা সহ ৪ কোটি টাকা আত্মসাৎ করে পালাচ্ছেন অসীম চন্দ্র দাস।