বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হলো না, বানারীপাড়ার সাজাপ্রাপ্ত জুয়েল গ্রেফতার

মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ০২ সেপ্টেম্বার ২০২৬ ০৮:২২ পি.এম

১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হলো না, বানারীপাড়ার সাজাপ্রাপ্ত জুয়েল গ্রেফতার ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হলো না, বানারীপাড়ার সাজাপ্রাপ্ত জুয়েল গ্রেফতার

১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, বানারীপাড়ার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে।


দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আঃ মান্নান জুয়েলের। চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ ও র‌্যাব-৭-এর যৌথ আভিযানিক দল।

 

র‌্যাব জানায়, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক আসামির অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আঃ মান্নান জুয়েলকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আঃ মান্নান জুয়েল বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার এলাকার আঃ হক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ২০১২ সালে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ৬২০/১২ এবং জিআর নম্বর ৮৯/১২।

 

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, মামলাটি বিজ্ঞ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি আঃ মান্নান জুয়েলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। তবে সাজা ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

 

পলাতক আসামিকে গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে র‌্যাব-৮, বরিশাল বরাবর অধিযাচনপত্র পাঠানো হয়। এরপর র‌্যাব-৮-এর গোয়েন্দা দল তথ্য সংগ্রহ ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আসামির অবস্থান শনাক্ত করে।

পরবর্তীতে র‌্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল এবং র‌্যাব-৭, সিপিএসি, চট্টগ্রামের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আঃ মান্নান জুয়েলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব জানিয়েছে, খুন, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামিদের গ্রেফতারে তাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও খবর

news image

মাদক ও অপরাধ দমনে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার

news image

মাদক ও অপরাধ দমনে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার

news image

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা

news image

১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হলো না, বানারীপাড়ার সাজাপ্রাপ্ত জুয়েল গ্রেফতার

news image

দেওয়ানগঞ্জে ৮৮ বোতল ভারতীয় মদসহ একজন আটক

news image

মাদারগঞ্জে প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার

news image

জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ: ৩ আসামির একই সঙ্গে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড

news image

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ

news image

শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ১০ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

news image

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড

news image

সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা সহ এক জন গ্রেপ্তার

news image

বরিশাল এয়ারপোর্ট থানায় গোয়েন্দা পুলিশের অভিযান: ১,৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

news image

মেলান্দহে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

news image

দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

news image

দেওয়ানগঞ্জে দোকানে মিলল সরকারি ভর্তুকির ৪০ বস্তা ডিএপি সার, আটক এক

news image

জন্মের পর মায়ের বুকে থাকার কথা ছিল… কিন্তু ভাগ্যে জুটেছিল প্লাস্টিকের ব্যাগ! 

news image

জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার।

news image

জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৬ আসামির সাজা।

news image

বরিশালে সূর্যমুখী এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা

news image

জামালপুরে ১৩ বস্তা ঘোড়ার মাংসসহ ৫ জন আটক

news image

দেওয়ানগঞ্জ ৪ শ গ্রাম হিরোইনসহ এক যুবক আটক

news image

ভিক্ষুকের টাকা সহ ৪ কোটি টাকা আত্মসাৎ করে পালাচ্ছেন অসীম চন্দ্র দাস।

news image

জামালপুরে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

news image

জামালপুর চাঞ্চল্যকর  চাচা-ভাতিজা হত্যা : ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ।

news image

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর গ্রেপ্তার

news image

বরিশালের কাটপট্টিতে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

news image

সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ এক মহিলা গ্রেফতার

news image

ইসলামপুর উপজেলায় অবৈধভাব বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান 

news image

 বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জ ইয়াবা সেবনের অপরাধে ৪ যুবককে ৩ মাসের কারাদন্ড