দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ২৯ আগষ্ট ২০২৬ ০৮:১৭ পি.এম
চাঁদপুরের দুর্গাপুরে মাদকবিরোধী র্যালি ও পথসভা: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
মাদক থেকে দুরে থাকি, সুস্থ সমাজ গড়ি’ এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দুর্গাপুর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে দুর্গাপুর ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে সংক্ষিপ্ত পথসভা শেষে মাদকবিরোধী র্যালিটি শুরু হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমু সরকারের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, নিশ্চিন্তপুর মসজিদের খতিব ইমান হোসাইন মোস্তাফী, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মমিন লস্কর, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির লস্কর প্রমুখ। এছাড়াও পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন, মাদক থেকে দূরে থাকুন সহ বিভিন্ন স্লোগান দেন। রেলিতে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
বক্তব্যে মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি অপরাধপ্রবণতা বৃদ্ধি পায়। তাই মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। পরিবারের সদস্যদেরও সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়ার এবং তাদের চলাফেরা ও বন্ধু-বান্ধবের বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
খায়রুল হাসান বেনু বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে মাদকমুক্ত পরিবেশ অপরিহার্য। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ ও যুব সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব বাড়ানোর আহ্বান করেন তিনি।
কর্মসূচিতে উপস্থিত সবাই মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দুর্গাপুর ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদারের আহ্বান জানানো হয়।
দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পর্যটনমন্ত্রী
লাউচাপড়া বিনোদন কেন্দ্র নিয়ে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ হুঁশিয়ারি
মুলাদীতে জুয়ায় বাধা দেওয়ায় কৃষক হত্যা: ঢাকা থেকে প্রধান আসামি রহমত উল্লাহ গ্রেপ্তার
বরিশাল সিটি কর্পোরেশন পরিদর্শন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান
উজিরপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে, আদালতে মামলা
বরিশালে বিশ্ব মান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত: অংশ নিলেন বিএমপি কমিশনার
এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলনে পাথরঘাটার শোয়েব তাসিন: উপকূলীয় তরুণদের নতুন অর্জন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: শৃঙ্খলা ও পেশাদারিত্বের নির্দেশ বিএমপি কমিশনারের
বরিশালে মাদ্রাসা শিক্ষিকা হত্যা মামলায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
বরিশালের চৌমাথায় অবৈধ দখল উচ্ছেদ: স্থায়ী সমাধান নিয়ে নগরবাসীর শঙ্কা
১৩ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, বাকেরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৬ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু
নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল ও ঢাকায় হামলার প্রতিবাদে বরিশালে বিশাল বিক্ষোভ
বরিশালে অসহায় আলেমকে ইসলামিক সামগ্রীর দোকান উপহার দিল 'পরিবর্তন মানবিক ফাউন্ডেশন'
বরিশালে সড়ক দখলমুক্ত করতে বিসিসির উচ্ছেদ অভিযান, চৌমাথা বাজারে দোকান অপসারণ
নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল ও পুলিশি হামলার প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ
বরিশাল কোতোয়ালি মডেল থানার আকস্মিক অভিযান: বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি
বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কালাম মোল্লা চট্টগ্রামে গ্রেপ্তার
জামালপুরের রাণীগঞ্জ বাজার যৌনপল্লীতে জেলা প্রশাসন ও পুলিশের টাস্কফোর্স অভিযান, ২ জনের কারাদণ্ড
বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন
মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ
ডামুড্যায় ৩ বছরের শিশু সোয়াইব হত্যাকাণ্ড: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাতে আবু আলম গ্রেপ্তার
'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর': বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলি: ১২ পুলিশ সদস্য আহত
দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান
জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার রীতিনীতি উপস্থাপনে ২ দিনের কর্মশালা শুরু
বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা: প্রধান আসামি সুমন শিকদার গ্রেপ্তার
মতলব উত্তরে আবাসিক এলাকায় বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি
জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা