শক্রবার ০৪ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

মতলব উত্তরে ২৭টি ট্রান্সফরমার চুরি: ৬ মামলায় গ্রেপ্তার ৭, ভাঙারি ব্যবসায়ী রিমান্ডে

মতলব উত্তরে ২৭টি ট্রান্সফরমার চুরি: ৬ মামলায় গ্রেপ্তার ৭, ভাঙারি ব্যবসায়ী রিমান্ডে মতলব উত্তরে ২৭টি ট্রান্সফরমার চুরি: ৬ মামলায় গ্রেপ্তার ৭, ভাঙারি ব্যবসায়ী রিমান্ডে

মতলব উত্তরে ২৭ ট্রান্সফরমার চুরি, ৬ মামলায় গ্রেপ্তার ৭
রিমান্ডে ভাঙারি ব্যবসায়ী, উদ্ধার চুরি হওয়া ট্রান্সফরমারের তামার তার ও পিকআপ

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত কয়েক মাসে একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় উদ্বেগ দেখা দেয়। রাতের আঁধারে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে নিয়ে যাওয়ার ঘটনায় বিপাকে পড়েন স্থানীয় গ্রাহকরা। এ পর্যন্ত ২৭টি ট্রান্সফরমার চুরির ঘটনায় ৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ভাঙারি ব্যবসায়ী বিল্লাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 

পুলিশের অভিযানে চুরি হওয়া ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান তামার তারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। এ সময় আনোয়ার নামে এক ভাঙারি ব্যবসায়ীকে আটক এবং একটি পিকআপভ্যান জব্দ করা হয়।
পুলিশ ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে নিয়ে যাচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। পরে চুরি হওয়া ট্রান্সফরমার থেকে মূল্যবান তামার তারসহ বিভিন্ন সরঞ্জাম খুলে ভাঙারি হিসেবে বিক্রি করা হতো বলে পুলিশের ধারণা। এসব চুরির ঘটনায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েন গ্রাহকরা।

 

 

ট্রান্সফরমার চুরি প্রতিরোধে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে মাইকিং ও প্রচার-প্রচারণা চালানো হয়। বিদ্যুৎ চলে গেলে সেটিকে শুধু লোডশেডিং মনে না করে সংশ্লিষ্ট ট্রান্সফরমারের বিষয়ে খোঁজ নিতে গ্রাহকদের আহ্বান জানানো হয়।
 

এরই ধারাবাহিকতায় গত শনিবার মধ্যরাতে উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের নবীপুর বালুঘাট এলাকায় অভিযান চালায় মতলব উত্তর থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের যৌথ দল। অভিযানে একটি পিকআপভ্যানসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। পরে জব্দ করা মালামাল থানায় নেওয়া হয়।
 

ট্রান্সফরমার চুরির কারণে শুধু বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয় না, আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয় গ্রাহকদের। পল্লী বিদ্যুতের নিয়ম অনুযায়ী, কোনো এলাকায় প্রথমবার ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমারের মূল্যের একটি অংশ গ্রাহকদের বহন করতে হয়। নির্ধারিত অর্থ পরিশোধে বিলম্ব হলে নতুন ট্রান্সফরমার সরবরাহেও দেরি হয়।

 

এতে সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, পুলিশের ধারাবাহিক অভিযান ও কয়েকজনকে গ্রেপ্তারের পর এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা আর শোনা যাচ্ছে না। তবে চোরচক্রের মূলহোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের চুরি পুরোপুরি বন্ধে আরও কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।

 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘এ পর্যন্ত মতলব উত্তরে ২৭টি ট্রান্সফরমার চুরির ঘটনায় ৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ভাঙারি ব্যবসায়ী বিল্লাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদসহ তদন্তের মাধ্যমে তা বের করার চেষ্টা চলছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। ট্রান্সফরমার চুরি বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি ও অজ্ঞান পার্টির মূলহোতা ডাকাত সরদার চুন্নু মোল্লা ঝালকাঠিতে গ্রেপ্তার

news image

মতলব উত্তরে ২৭টি ট্রান্সফরমার চুরি: ৬ মামলায় গ্রেপ্তার ৭, ভাঙারি ব্যবসায়ী রিমান্ডে

news image

মাদক ও অপরাধ দমনে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার

news image

মাদক ও অপরাধ দমনে বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার

news image

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা

news image

১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হলো না, বানারীপাড়ার সাজাপ্রাপ্ত জুয়েল গ্রেফতার

news image

দেওয়ানগঞ্জে ৮৮ বোতল ভারতীয় মদসহ একজন আটক

news image

মাদারগঞ্জে প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার

news image

জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ: ৩ আসামির একই সঙ্গে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড

news image

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ

news image

শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ১০ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

news image

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড

news image

সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা সহ এক জন গ্রেপ্তার

news image

বরিশাল এয়ারপোর্ট থানায় গোয়েন্দা পুলিশের অভিযান: ১,৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

news image

মেলান্দহে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

news image

দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

news image

দেওয়ানগঞ্জে দোকানে মিলল সরকারি ভর্তুকির ৪০ বস্তা ডিএপি সার, আটক এক

news image

জন্মের পর মায়ের বুকে থাকার কথা ছিল… কিন্তু ভাগ্যে জুটেছিল প্লাস্টিকের ব্যাগ! 

news image

জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার।

news image

জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৬ আসামির সাজা।

news image

বরিশালে সূর্যমুখী এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা

news image

জামালপুরে ১৩ বস্তা ঘোড়ার মাংসসহ ৫ জন আটক

news image

দেওয়ানগঞ্জ ৪ শ গ্রাম হিরোইনসহ এক যুবক আটক

news image

ভিক্ষুকের টাকা সহ ৪ কোটি টাকা আত্মসাৎ করে পালাচ্ছেন অসীম চন্দ্র দাস।

news image

জামালপুরে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

news image

জামালপুর চাঞ্চল্যকর  চাচা-ভাতিজা হত্যা : ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ।

news image

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর গ্রেপ্তার

news image

বরিশালের কাটপট্টিতে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

news image

সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ এক মহিলা গ্রেফতার

news image

ইসলামপুর উপজেলায় অবৈধভাব বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান