শনিবার ২৯ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য

মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২৯ আগষ্ট ২০২৬ ০৭:৫৩ এ.এম

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি মসজিদ থেকে মুহাম্মদ সায়েম (২০) নামে এক তরুণ মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সায়েমের গলায় ফাঁসের স্পষ্ট দাগ এবং অস্বাভাবিক পরিস্থিতিতে মরদেহ উদ্ধারের পর থেকেই এলাকায় গভীর চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) মাগরিবের নামাজের পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামের হাওলাদার বাড়ি জামে মসজিদ থেকে সায়েমের মরদেহ উদ্ধার করা হয়। স্থানিয় বাসিন্দারা জানান, মসজিদের ভেতর সায়েমের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় এবং কক্ষের সিলিং ফ্যানের হুকের সঙ্গে একটি রশি ঝুলছিল। গলায় ফাঁসের দাগ থাকায় শুরুতেই ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও উদ্ধার প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন উঠেছে।

 

মৃত্যুর এই ঘটনাকে ঘিরে নিহতের স্বজন ও এলাকাবাসী চরম অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, সায়েমের মৃত্যুর পেছনে কোনো অশুভ রহস্য বা ষড়যন্ত্র থাকতে পারে। সায়েম আত্মহত্যার মতো পদক্ষেপ নিতে পারে না বলে মনে করছেন তার পরিবার। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা।

 

সংবাদ পেয়ে দুমকি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরবর্তীতে মৃত্যুর সঠিক কারণ ও সময় নির্ধারণের জন্য মরদেহটি পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

ঘটনার বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সুরতহাল শেষ করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরেই এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনার পেছনের সত্যতা উদ্‌ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

নিহত মুয়াজ্জিনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবাই এখন ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশি তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে আছেন।

আরও খবর

news image

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য

news image

শেরপুরের নকলায় নদীতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

news image

মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে  এক তরুণীর মরদেহ উদ্ধার

news image

বরিশালে ‘পরিবর্তন মানবিক ফাউন্ডেশন’-এর উদ্যোগে সড়ক পরিষ্কার কর্মসূচি পালিত

news image

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে নাটোরের প্রবাসীর মৃত্যু, মহিষডাঙ্গায় দাফন সম্পন্ন

news image

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত হাসান

news image

দেড় কিলোমিটার সড়ক যেন মৃত্যুফাঁদ, সংস্কারের দাবি এলাকাবাসীর

news image

সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

news image

কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

মিথ্যা গুজবে আগৈলঝাড়া থানায় আক্রমণ: সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের বক্তব্য, গ্রেফতার ৩২ জন!

news image

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর মিতালী উচ্চ বিদ্যালয় আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

news image

দেওয়ানগঞ্জে নদীতে গোসল করতে নেমে ছয় বছরের এক শিশু নিখোঁজ 

news image

পাথরঘাটায় পৈতৃক জমিতে প্রভাব বিস্তার ও নির্মান কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

news image

নালিতাবাড়ীতে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার 

news image

সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি

news image

মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন

news image

মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন

news image

গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’

news image

হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

news image

ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!

news image

ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!

news image

মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর   ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

news image

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

news image

মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

news image

জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি 

news image

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা  সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ

news image

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

news image

জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন

news image

দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন  ও ওসি:মোঃ আনোয়ার হোসেন

news image

দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত