বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৫ জানু ২০২৬ ০৭:০৩ পি.এম
শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
বোরহান উদ্দিন স্টাফ রিপোর্টারঃ শেরপুর ও ময়মনসিংহ গারো পাহাড়ি সীমান্তে রাতভর অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র সদস্যরা।গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে এসব পণ্য ও মাদক উদ্ধার করা হয়।রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজীদ।
বিজিবি থেকে জানা যায়- শনিবার রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝোলগাঁও, ঝিনাইগাতী উপজেলার হাতির টং ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গাবরাখালী নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন প্রকার সানম্যাক্স লাক্সারি স্যুট ও প্যান্ট এর কাপড়, বেনারশী শাড়ী এবং কম্বল পাচারের চেষ্টা করে। ওইসময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় সানম্যাক্স লাক্সারি স্যুট ও প্যান্টের কাপড়, বেনারশী শাড়ী এবং কম্বল আটক করে।আটক হওয়া এসব চোরাই মালামালের মূল্য ৩৯ লাখ ৩১ হাজার ৫শ টাকা।
একইদিন রাতে নালিতাবাড়ী উপজেলার রঙ্গনপাড়া এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী ও আচকিপাড়া সীমান্ত এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৩টি ভারতীয় গরু আটক করে বিজিবি। যার মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা।
অন্যদিকে ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া ও শ্রীবরদী উপজেলার চুকচুকি সীমান্ত এলাকা দিয়ে ৭৬ বোতল ভারতীয় মদ চোরাচালানকালে জব্দ করা হয়। জব্দকৃত মদের মূল্য প্রায় ১ লাখ ১৪ হাজার টাকা।
এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজীদ জানান, শনিবার রাতে শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি টহল দল মোট ৫২ লাখ ৯৫ হাজার ৫শ টাকা মূল্যের ভারতীয় চোরাই সানম্যাক্স লাক্সারি স্যুট ও প্যান্ট এর কাপড়, বেনারশী শাড়ী, কম্বল, গরু ও মদ আটক করতে সক্ষম হয়। দেশের আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।
বরিশাল পুলিশ লাইন্স জামে মসজিদের সংস্কার ও হাসপাতাল পরিদর্শন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়!
পাথরঘাটায় হরিণ শিকারের দায়ে কারাদণ্ড স্বামীকে তালাক দিলেন স্ত্রী
কলাপাড়ায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
সুরেশ্বর পীরবাড়ির শাহীন নূরী গ্রেপ্তার, উদ্ধার অবৈধ অস্ত্র
জামালপুরে বকশীগঞ্জে উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুর মোস্তফা বেকারীতে ৩০ হাজার টাকা জরিমানা
মস্তফাপুর বাসস্ট্যান্ডে নাশকতা: বোমা নিক্ষেপ ও দোকান ভাঙচুরের অভিযোগ
মস্তফাপুর বাসস্ট্যান্ডে নাশকতা: বোমা নিক্ষেপ ও দোকান ভাঙচুরের অভিযোগ
জামালপুরে সরিষাবাড়ীর কুলপাল চর এলাকায় সেতু নির্মাণ দাবি
পুলিশের উচ্চ পর্যায়ের ১০ কর্মকর্তাকে বদলির আদেশ
বিশ্বব্যাংকের ক্যারিয়ার শেষ করে এবার রাজনীতিতে ড. জিয়া উদ্দিন হায়দার!
বন্যপ্রাণী রক্ষায় ১০ কিলোমিটার হেঁটে ব্যতিক্রমী প্রচারণা
পুলিশ সুপারের কার্যালয়, সিরাজগঞ্জের হিসাব শাখা অর্ধ-বার্ষিক ও পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন!
বরিশালের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তাফিজুর রহমান
জামালপুরে গৃহবধূ নির্যাতনের অভিযোগে ৩ জনের কারাদণ্ড
পাথরঘাটায় হরিণ শিকার: এক বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা
জামালপুরে যুবদল, স্বেচ্ছাসেবকদল ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল
বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর
পাথরঘাটায় খাল থেকে যুবকের লাশ উদ্ধার
জামালপুরে পরিত্যক্ত গোডাউন থেকে টিসিবির তেল উদ্ধার, আটক-২
বগুড়ায় জামায়াত নেতা হত্যার আসামী ২ জন গ্রেফতার
পটুয়াখালীর কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাকেরগঞ্জকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক মুক্ত রাখতে সংসদ সদস্য আবুল হোসেন খানের মাইকিং
দেওয়ানগঞ্জে তিনশত অসহায় পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ
২৪ ঘণ্টার মধ্যেই জামিন! কোস্ট গার্ডের অভিযানে আটক ট্রলার মালিক–সহযোগীরা মুক্ত, প্রশ্নের মুখে জামিন প্রক্রিয়া
ইরানে যৌথ হামলা, সাইবার আক্রমণ; বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট সাময়িক স্থগিত
গুরুদাসপুরে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি, গ্রেপ্তারের আশ্বাস পুলিশের
বেতাগী ১০০ একর জমিতে তরমুজের বাম্পার ফলন -খুশি কৃষক
বরিশাল প্রেসক্লাবে 'স্বজন স্মরণ' অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডিআইজি ও পুলিশ কমিশনার মহোদয়ের অংশগ্রহণ!