মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ১৩ জানু ২০২৬ ১২:৫১ পি.এম
জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ৪ জনের কারাদণ্ড
জামালপুরে পৃথক দুটি নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ৪ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। আজ (মঙ্গলবার) জামালপুর শিশু আদালত-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।
প্রথম মামলার রায়:
আদালত সূত্র জানায়, নারী ও শিশু মামলা নং-২৯৩/২০২৩ এর রায়ে প্রধান আসামি মো: নয়ন-কে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১০ ধারায় দোষী সাব্যস্ত করে ০৮ (আট) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাকে ৭০,০০০ (সত্তর হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া এই মামলার অন্য দুই আসামি মো: আনোয়ার এবং মোছা: শাহনাজ পারভীন (সুইটি)-কে ১০/৩০ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ০৫ (পাঁচ) বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০,০০০ (বিশ হাজার) টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার সমুদয় টাকা ভিকটিম মাহবুবা জান্নাত ইরা পাবেন বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।
দ্বিতীয় মামলার রায়:
অন্যদিকে, ইসলামপুর থানার অপর একটি মামলায় (নং-১৩১/২০২৩) স্ত্রীকে নির্যাতনের দায়ে মো: ফরিদ খন্দকার নামে এক ব্যক্তিকে ০২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন একই আদালত। দণ্ডপ্রাপ্ত ফরিদ ইসলামপুরের চরচারিয়া গ্রামের মো: হোসেন আলীর ছেলে। তাকে আইনের ১১(গ) ধারায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের পাশাপাশি ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা ভিকটিম মোছা: সুবর্না আক্তার পিংকি প্রাপ্য হবেন।
রাষ্ট্রপক্ষে মামলাগুলো পরিচালনা করেন এডভোকেট ফজলুল হক ( পি পি) পাবলিক প্রসিকিউটর। রায়ের পর দণ্ডিত আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
IACIB নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বহিষ্কার ও হামলার প্রতিবাদে বরিশালে সংহতি সমাবেশ
বাবার ৩২তম মৃত্যুবার্ষিকীতে আবেগাপ্লুত আরিফুর রহমান খান, বাকেরগঞ্জের পাশে থাকার অঙ্গীকার
নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশালের বিচারক শেখ ফারহান নাদীম উদ্ধার
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় বিএমপির ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান
নৈরাজ্যের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান
জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশের আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা
পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৩ জেলে দগ্ধ, গুরুতর ২ জন ঢাকায়
বরিশালে খালের জায়গা দখলমুক্ত করার নির্দেশ বিসিসি প্রশাসকের
বরিশালে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা: দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা
মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান বিএমপি কমিশনারের
বরিশালে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি বিলকিস আক্তার জাহান শিরীন: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
ফরিদপুরে পুলিশে টিআরসি পদে ২য় দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন, দালাল থেকে সতর্ক থাকার নির্দেশ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের সামনে অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক আটক
জামালপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের ২য় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন
পাথরঘাটায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে যুবদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বরিশালে তৃণমূল সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে গ্রেপ্তার বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু আবতাব স্বপন
৫ বছরে সাড়ে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে বাংলাদেশ, আসছে নতুন আইন
চাঁদপুরের মতলব উত্তরে গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও দোয়া মাহফিল
চাঁদপুরের মতলব উত্তরে গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও দোয়া মাহফিল
জামালপুরের দেওয়ানগঞ্জে আ.লীগ নেতাকর্মীদের নৃশংসতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ই-রিকশা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
বকশীগঞ্জে শেখ ফরিদের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন: ওসির প্রত্যাহারের দাবি
বরিশালে দ্রব্যমূল্য ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির লাল কার্ড কর্মসূচি
বরিশালে মহানগর ছাত্রদলের ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪, আহত ২
মাদক ও কিশোর গ্যাং রোধে বরিশালের কাউনিয়া থানায় আকস্মিক সাঁড়াশি অভিযান
পটুয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে জখম ও হত্যাচেষ্টা মামলার মূল আসামি শাকিল গ্রেপ্তার
বরিশালে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি প্রসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত