মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ১৯ ডিসেম্বার ২০২৫ ০৪:০১ এ.এম
সুনামগঞ্জ-২ আসনে ত্রি-মুখী নাকি দ্বিমুখী লড়াই ! হবে ভোটারদের মাঝে রয়েছে কৌতুহল
ভাটির জনপদ হিসেবে খ্যাত সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনে বইছে নির্বাচনী হাওয়া। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। এ নিয়ে ও রয়েছে সাধারন ভোটারদের মাঝে উৎসবের আমেজের পাশাপাশি উদ্বেগ আর উৎকণ্ঠা।
স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন সুনামগঞ্জ-২ এ আওয়ামী লীগের প্রয়াত বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ‘দুর্গ’ হিসেবে পরিচিত এই আসনে এবার ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সাংগঠনিক শক্তির বিচারে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী এগিয়ে থাকলেও আলোচনায় উঠে এসেছেন জামায়াতে ইসলামীর তরুণ প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির। অন্যদিকে আওয়ামী লীগ সরাসরি মাঠে না থাকলেও এক স্বতন্ত্র প্রার্থীকে ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ।
এই আসনে মূল লড়াই জমে উঠেছে বিএনপির সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির-এর মধ্যে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং স্থানীয় নেতৃত্বের ওপর শক্তিশালী নিয়ন্ত্রণ নাছির উদ্দিন চৌধুরীকে সুবিধাজনক অবস্থানে রেখেছে। ১৯৯৬ সালে লাঙ্গল প্রতীক নিয়ে জয়লাভ করে তিনি এ অঞ্চলের রাজনৈতিক ধারা বদলে দিয়েছিলেন। বিএনপির স্থায়ী ভোটব্যাংকের পাশাপাশি সুরঞ্জিতপন্থী প্রগতিশীল ভোটারদের একটি অংশ তার দিকে ঝুঁকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এলাকায় ব্যাপক তৎপরতা চালিয়েছেন শিশির মনির। ব্যক্তিগত যোগাযোগ ও গ্রহণযোগ্যতার কারণে তরুণ প্রজন্মের মধ্যে তিনি বেশ জনপ্রিয়। তবে তার প্রধান চ্যালেঞ্জ হলো দলীয় সাংগঠনিক দুর্বলতা এবং কেন্দ্রভিত্তিক কর্মীর অভাব।
আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচনে না থাকলেও স্থানীয় রাজনীতির মাঠ ছেড়ে দেয়নি। গুঞ্জন রয়েছে, আওয়ামী ঘরানার একটি বড় অংশ স্বতন্ত্র প্রার্থী ঋতেশ দেব ঝিনুককে সমর্থন দিতে পারে। তিনি যদি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে শক্ত অবস্থানে থাকেন, তবে ভোট ভাগাভাগির অঙ্ক পাল্টে যেতে পারে। এতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াই হলে জামায়াতের অবস্থান কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা দেখছেন স্থানীয় বিশ্লেষকরা।
এই আসনে প্রায় ৩ লাখ ভোটার রয়েছেন, যার মধ্যে একটি বড় অংশ হিন্দু ধর্মাবলম্বী। সুরঞ্জিত সেনগুপ্তের সময় থেকেই এই ভোটব্যাংক জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রেখে আসছে। এবার নিরাপত্তা, উন্নয়ন ও আস্থার প্রশ্নে তারা কাকে বেছে নেবেন, সেটিই হবে দেখার বিষয়। এছাড়া নারী ভোটারদের উপস্থিতি ও পছন্দের প্রার্থীও জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারে।
নির্বাচনী মাঠে আরও রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত মাওলানা শুয়াইব আহমদ এবং খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা নুরুদ্দিন। তবে মূল দুই প্রার্থীর ভোট সমীকরণে তারা কতটা ভাগ বসাতে পারবেন, তা নিয়ে সংশয় রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী নির্বাচনী কার্যক্রমের সময়সূচি মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, প্রচারণা শুরু ২২ জানুয়ারি, ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত।
সব মিলিয়ে দিরাই-শাল্লার হাওর পাড়ের মানুষের নজর এখন ১২ ফেব্রুয়ারির দিকে। প্রবীণ বনাম নবীনের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন, তা নির্ভর করছে সাধারণ ভোটারদের সিদ্ধান্তের ওপর।
বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বকশীগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ
বরিশালের ঐতিহ্যবাহী তিনমঠ পূজামণ্ডপ পরিদর্শনে বিসিসি প্রশাসক, নির্বিঘ্ন উদযাপনের আশ্বাস
যমুনা নদীতে ইলিশ শিকার: দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ৭ দিনের কারাদণ্ড
দুর্গাপূজায় ঝালকাঠির ১৫৯ পূজামণ্ডপে এসআরবি-৮-এর বিশেষ নিরাপত্তা ও টহল
জামালপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতকরণে মণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার
বরিশালের প্রধান প্রধান দুর্গোৎসব মণ্ডপ ঘুরে দেখলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৪ জেলেকে জরিমানা, জাল জব্দ ও এতিমখানায় মাছ বিতরণ
বরিশাল দুর্গাপূজা নিরাপত্তা: ৭৫টি পূজামণ্ডপ পরিদর্শন ও বিশেষ নজরদারি এসআরবি-৮ এর
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত: র্যালি, কুইজ ও পুরস্কার বিতরণ
বকশীগঞ্জে বিপুল পরিমাণ জাল ডলারসহ ২ জন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ
বরিশালে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে মহানগর বিএনপির মতবিনিময়
দেওয়ানগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
পাথরঘাটায় সাগরে মৎস্য আহরণ ও মৎস্যযান নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ: জলবায়ু তহবিল ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
এডিস মশা নির্মূলে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: ৩ মাসব্যাপী ডেঙ্গু বিরোধী অভিযান ঘোষণা
শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোট পেয়ে জয়ী বিএনপির মির্জা ফখরুল
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়