মঙ্গলবার ১৩ জানু ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

শেরপুরে ৭ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৭ ডিসেম্বার ২০২৫ ০৬:৫২ পি.এম

শেরপুরে ৭ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত শেরপুরে ৭ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত

 ৭ ডিসেম্বর  রবিবার  শেরপুর পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলার সূর্যসন্তান মুক্তিযোদ্ধারা শেরপুর অঞ্চলকে শত্রু মুক্ত করেন। এদিন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার ও মিত্র বাহিনীর সর্বাধিনায়ক লে. জেনারেল জগজিৎ সিং অরোরা হেলিকপ্টারযোগে শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে অবতরণ করেন। ওইসময় শেরপুরের মুক্তিকামী ছাত্রজনতা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেনারেল অরোরা আনুষ্ঠানিকভাবে শেরপুরকে হানাদারমুক্ত বলে ঘোষণা দেন। সেইসাথে মুক্ত শেরপুরে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

 

 

  ২৬ এপ্রিল সকাল ১১টার দিকে পাক হানাদার বাহিনী ব্যাপক মর্টারশেলিং এর মাধ্যমে শেরপুর শহরে শনিবিগ্রহ মন্দিরের পূরোহিতকে গুলি করে হত্যা করার মধ্য দিয়ে প্রবেশ করে। পাক সেনারা স্থানীয় দালালদের সহায়তায় শহরের দোকান-পাট লুটপাট, অগ্নিসংযোগ, দখল ও নির্মমভাবে হত্যাসহ ধর্ষণ প্রভৃতি অত্যাচার চালায়। ১১নং সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা মিত্র বাহিনীর সহায়তায় লড়াই চালিয়ে আসছিল এবং ২৪ অক্টোবর কামালপুর অবরোধ শুরু হয়। এছাড়াও ওই আক্রমণের রণ-কৌশল ছিল ভিন্ন ধরনের।

 

১৩ নভেম্বর কর্ণেল তাহের কামালপুরের উপর পূর্ণ আক্রমণের নির্দেশ দেন। কারণ কর্ণেল তাহেরের নেতৃত্বাধীন ১১নং সেক্টরের মূল পরিকল্পনা ছিল কামালপুর, শেরপুর, জামালপুর এবং টাঙ্গাইলের ওপর ক্রমানুযায়ী আক্রমণের মাধ্যমে এগিয়ে যাওয়া, যাতে করে ঢাকায় চূড়ান্ত আঘাত হানা যায়। ১৪ নভেম্বর ভোরে আবার যুদ্ধ শুরু হলে শেরপুর-বকশীগঞ্জ সড়কের মাঝপাড়ায় মুক্তিযোদ্ধাদের আক্রমণে দুই প্লাটুন সৈন্যসহ পাকবাহিনীর মেজর আইয়ুব আহত হন। এদিন বিজয়ের মাঝামাঝি সময়ে তুমুল সম্মুখযুদ্ধে পাকসেনাদের কামানের গোলার আঘাতে সেক্টর কমান্ডার কর্ণেল আবু তাহের আহত হয়ে একটি পা হারান।

 

২৪ নভেম্বর শেরপুর সদর থানার কামারিয়া ইউনিয়নের সুর্যদী গ্রামে পাকসেনারা মুক্তিযোদ্ধাসহ ৪৭ জন নিরীহ গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করে। মুক্তিযোদ্ধাদের অব্যাহত অবরোধের মুখে ৪ ডিসেম্বর কামালপুর ঘাঁটির পাক সেনারা আত্মসর্মপণ করে। এদিকে কামালপুর দুর্গ পতনের পর পাকবাহিনীর মনোবল ভেঙ্গে পড়ে। সীমান্তবর্তী ঝিনাইগাতীর শালচূড়া ক্যাম্প ও আহাম্মদনগর ঘাটির পাকসেনারা পিছু হটতে থাকে। এক পর্যায়ে তারা ৬ ডিসেম্বর গভীর রাতে শেরপুর থেকে পিছু হটে জামালপুর পিটিআই ক্যাম্পে গিয়ে জমায়েত হয়। এভাবে রাতের আধাঁরে শেরপুর পাকবাহিনীর কবল থেকে মুক্ত হয় এবং ৭ ডিসেম্বর ১৯৭১ সালে শেরপুর মুক্ত হয়।
প্রতিবছর শেরপুর মুক্ত দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভাসহ সরকারি নানা আয়োজন থাকলেও গতবারের মতো এবারও জেলা প্রশাসনের উদ্যোগে কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

জামালপুরে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ বিষয়ক আলোচনা সভা ও ‘ধরা’র জেলা কমিটি ঘোষণা

news image

পাথরঘাটায় টেকসই মৎস্যসম্পদ ও জলাভূমি অধিকার নিশ্চিতে মতবিনিময় 

news image

জামালপুর সদরের কেন্দুয়ায় পরিবেশ সুরক্ষায় ড্রাম বিতরণ 

news image

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মোস্তফা

news image

জামালপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত 

news image

পাথরঘাটায়  বিভিন্ন আয়োজনের মাধ্যমে জাতীয় সমাজসেবা দিবস পালিত

news image

বাংলাদেশে নারী উন্নয়নের এক ঐতিহাসিক রূপকার –( বেগম খালেদা জিয়া)

news image

জামালপুরে  ৫টি আসনে ৪৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা  দিয়েছেন

news image

মাদারীপু‌র জেলার ‌তিন‌টি আস‌নে ২৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অষ্টমবারের মতো মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত ‘নির্বাচন পাগল’ সুধীর রঞ্জন বিশ্বাস।

news image

তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

news image

বীর মুক্তিযোদ্ধার আজীবন সন্মাননা পেলেন বরগুনার কৃতি সন্তান আব্দুল কাদের মাস্টার

news image

একটি সাহসী কণ্ঠের নাম—হাদী

news image

সুনামগঞ্জ-২ আসনে ত্রি-মুখী নাকি দ্বিমুখী   লড়াই ! হবে ভোটারদের মাঝে রয়েছে কৌতুহল

news image

পাথরঘাটায় নানা আয়োজনের মাধ্যমে বিজয় দিবস উদযাপিত 

news image

নাটোরের সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশর    আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

news image

রাজিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

news image

জামালপুরের সানন্দবাড়ীতে মহান বিজয় দিবস পালিত 

news image

জামালপুর বকশীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

news image

পাথরঘাটায় শহিদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা  অনুষ্ঠিত

news image

জামালপুরে বাংলাদেশের জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল ২০২৫–২০৩০” প্রচার ও বিস্তার কর্মশালা অনুষ্ঠিত

news image

আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা!

news image

শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত*

news image

শেরপুরে ৭ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত

news image

দেওহাটা ও বাঁশতৈল পুলিশ ফাঁড়ি এবং সখিপুর ও দেলদুয়ার থানা পরিদর্শন করেন পুলিশ সুপার, টাঙ্গাইল!

news image

জানুয়ারি থেকে বেতন কমিশন বাস্তবায়নের দাবিতে জাতীয় সমাবেশ—গণকর্মচারীদের নতুন যুগের ডাক

news image

রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট  উপদেষ্টা তৌহিদ হোসেন

news image

দেওয়ানগঞ্জ ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস কোন কর্মসুচী নেই

news image

পাথরঘাটায় ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

news image

সিআইডি প্রধানের সাথে মার্কিন দূতাবাস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ!