সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ১৮ নভেম্বার ২০২৫ ০৯:১৪ পি.এম

সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত

সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার সিদ্ধান্তঢাকার সাতটি কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ঢাকা মহানগরের সরকারি সাত কলেজের সমন্বয়ে (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ) ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 

মানসম্মত শিক্ষা, সময় মতো পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ- এ সকল বিষয়ে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদাকে সামনে রেখে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রণয়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রেরণ করা হয়।

 

এতে    বলা হয়, খসড়া অধ্যাদেশটি গত ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে অংশীজন/সর্বসাধারণের মতামত আহ্বান করা হয়। এ বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক এবং সুধীজনের কাছ থেকে পাঁচ হাজারেরও বেশি মতামত পাওয়া যায়। অনলাইন ও সরাসরি মতামত গ্রহণের পাশাপাশি  শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এ পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে তিনটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, খসড়া অধ্যাদেশের ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের মতামত গ্রহণ করে মতামত সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রাপ্ত প্রতিটি মতামত আইনগত ও বাস্তবতার নিরীখে গুরুত্বসহকারে পর্যালোচনা করছে। অনলাইনে প্রাপ্ত ও প্রত্যক্ষ মতামত পর্যালোচনা করে খসড়াটি পুনর্মূল্যায়ন ও পরিমার্জন কাজ শুরু হয়েছে।

 

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধ্যাদেশ চূড়ান্তকরণসহ সামগ্রিক প্রক্রিয়া সম্পন্নকরণ কিছুটা সময়সাপেক্ষ। প্রস্তুতিকালীন সময়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ধারবাহিকতা কোনোভাবেই যেন ব্যাহত না হয় সে বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচেতন ও সক্রিয় রয়েছে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় স্থাপনের পূর্ব পর্যন্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য ইতোমধ্যে একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

 

 

এতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি, রেজিস্ট্রেশন, ক্লাস পরিচালনা ইত্যাদি বিষয়ে অন্তবর্তীকালীন প্রশাসন, সাত কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর অংশগ্রহণে ১১ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভায় করণীয় নির্ধারণ করা হয়েছে। অন্তর্বর্তী প্রশাসন পরিচালনা এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি, রেজিস্ট্রেশন ও পাঠদানের জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসনের অপারেশন ম্যানুয়েলও অনুমোদন করা হয়েছে। এর ভিত্তিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করে  ক্লাস শুরুর তারিখ আগামী ২৩ নভেম্বর ২০২৫ তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

 

শিক্ষা মন্ত্রণালয় জানায়,    দেশে উচ্চশিক্ষার গুরুত্ব, সংশ্লিষ্ট অংশীজনের ব্যাপকতা এবং সাত কলেজের শিক্ষক-কর্মকর্তাদের পদ সংরক্ষণ, কলেজগুলোর স্বাতন্ত্র্য, সম্পদ ব্যবস্থাপনা এবং উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অন্তর্বর্তী ব্যবস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সমন্বয়ের জটিলতা বিবেচনায় বস্তুনিষ্ঠভাবে এবং বিধিবদ্ধ পদ্ধতি অনুসরণ করে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হবে। প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হলেও এর মাধ্যমে সর্বমহলে গ্রহণযোগ্য ও সমন্বিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিশ্বাস করে।

 

 

এতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটি প্রতিষ্ঠা কার্যক্রমকে দেশের উচ্চ শিক্ষার মানোন্নয়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকসহ সকল অংশীজনের ন্যায্য স্বার্থ রক্ষা এবং দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ইতিবাচক একাডেমিক পরিবেশ প্রতিষ্ঠা করা এ বিভাগের প্রধান লক্ষ্য। ব্যক্তিগত ধারণা, অসম্পূর্ণ তথ্য বা গুজবের ভিত্তিতে বিভ্রান্তি বা পারস্পরিক দ্বন্দ্বের সৃষ্টি না করে সকলে দায়িত্বশীল আচরণ করবেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ প্রত্যাশা করে।

শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষা জীবন এবং সামগ্রিক শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মতলব দক্ষিণে লিটল স্কলার্স হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

news image

মতলব উত্তরে স্কুলের রাস্তার ইট উপড়ে ফেলার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

news image

ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

news image

ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

news image

মতলব উত্তরে আমিয়াপুর মহিলা মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

news image

মতলব উত্তরে আমিয়াপুর মহিলা মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

news image

জামালপুরে কলেজ তহবিল তসরুফ ও নাশকতার অভিযোগ আ. লীগ নেতা মতির বিরুদ্ধে

news image

মেধা ও মননশীলতায় বিশ্ব জয় করবে শিক্ষার্থীরা: আইজিপি মোঃ আলী হোসেন ফকির

news image

মতলব উত্তরে স্কুল ফিডিং কর্মসূচিতে পচা ডিম: স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা, অভিভাবকদের ক্ষোভ

news image

জামালপুরে প্রয়াত আইসিটি শিক্ষকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান ও দোয়া মাহফিল

news image

পাথরঘাটায় প্রাথমিক শিক্ষক সমিতির 'পকেট কমিটি' ঘিরে তুঙ্গে বিতর্ক: গঠনতন্ত্র লঙ্ঘন ও স্কুল ফাঁকির অভিযোগে ক্ষুব্ধ শিক্ষকরা

news image

বকশীগঞ্জে পরীক্ষা না দিয়েই ফাজিল পাস: এক পরীক্ষার্থীর তিন রকম ফলাফল

news image

বরিশাল শিক্ষা বোর্ডঃ এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডে ছাত্র হয়ে গেলো  ছাত্রী

news image

বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক

news image

বকশীগঞ্জে পরীক্ষা না দিয়েই ফাজিল পাস করেছেন এক শিক্ষার্থী

news image

দেওয়ানগঞ্জ মিতালী উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

news image

ড. চৌধুরী মাহমুদ হাসান স্যার পেলেন প্রফেসর এমিরিটাস সন্মাননা

news image

দিগপাইত ধরণী কান্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

news image

ফরিদপুরে পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৬ অনুষ্ঠিত 

news image

জামালপুর নান্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

news image

জামালপুরে বারুয়ামারী জহুরা খাতুন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

news image

পাথরঘাটায় মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ

news image

বকশীগঞ্জে দাখিল পরীক্ষাকেন্দ্র পুনর্বহালের দাবিতে অধ্যক্ষের সংবাদ সম্মেলন

news image

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অনুমোদন

news image

বকশীগঞ্জে সরকারি স্কুলে ভর্তি জালিয়াতির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

news image

তিন দফা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি!

news image

জামালপুরে প্রফেসর ডাঃ শাহীনা সোবহান মিতুর  ৫টি বইয়ের মোড়ক উন্মোচন 

news image

জামালপুরের মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে স্কাউট দলের বার্ষিক তাবু বাস অনুষ্ঠানের উদ্বোধন 

news image

শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে নতুন শিক্ষকদের বরণ

news image

দেওয়ানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত মোহাম্মদ শহিদুল্লাহ