শনিবার ০৮ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

৩০ অক্টোবর ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর দাবিতে সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনশন

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ২৯ অক্টোবার ২০২৫ ০২:৫৩ পি.এম

৩০ অক্টোবর ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর দাবিতে সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনশন ৩০ অক্টোবর ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর দাবিতে সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনশন

৩০ অক্টোবর ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর দাবিতে সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনশন

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) ভর্তি কার্যক্রম ও নিয়মিত ক্লাস শুরু করার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

 

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টা থেকে ঢাকা কলেজের জুলাই চত্বরের সামনে এ অনশন কর্মসূচি শুরু করেন তারা। পরে অনার্স (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষা থাকায় দুপুর ১:৩০ মিনিটে শিক্ষার্থীরা জুলাই চত্বর থেকে সরে এসে বর্তমানে কলেজের মূল ফটকের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন।

 

 

সেন্ট্রাল ইউনিভার্সিটির বাঙলা কলেজ ক্যাম্পাসে চান্স পাওয়া বাংলা বিভাগের শিক্ষার্থী আশরাফ জিম বলেন, "অন্যান্য ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রায় এক সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে। এমনকি অনেক ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের এখনো ক্লাস শুরুই হয়নি।

 

অনশন কর্মসূচির একটাই দাবি আগামীকালকের মধ্যে আমাদের কাগজপত্র জমা নিতে হবে। ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর আমাদের ক্লাস শুরু করতে হবে। এবং রবিবার থেকে ক্লাসে আনতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে।"

 

 

ঢাকা কলেজ ক্যাম্পাসে চান্স পাওয়া সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন সিদ্দিক বলেন, "আমাদের পরীক্ষা নেওয়া হয়েছে অনেক আগেই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্লাস ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। কিন্তু আমাদের এখনো ক্লাস শুরু হয় নি। ভর্তির এবং ক্লাস শুরু হওয়ার ডেট বারবার পেছাচ্ছে। প্রায় ১১ হাজার শিক্ষার্থী এখনো অনিশ্চয়তার মধ্যে আছে, তারা ক্লাসে ফিরতে পারবে কি পারবে না।

 

আমরা হতাশা এবং অনিশ্চিয়তার মধ্যে দিয়ে যাচ্ছি। যারা সেকেন্ড টাইম দিয়ে এখানে ভর্তি হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছেড়ে এখানে ভর্তি হয়েছে, সেসব শিক্ষার্থীদের কী হবে? তাদের বিষয়গুলো এখনো নিশ্চিত না করে প্রশাসন বারবার সময় পিছাচ্ছে। আমাদেরকে সার্কাস দেখানো হচ্ছে।"

 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, "আগামীকাল অর্থাৎ ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরু এবং ভর্তি কার্যক্রম সম্ভব নয়। এই বিষয় নিয়ে মন্ত্রণালয়ে আজকে একটি মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু উপদেষ্টা স্যার না থাকায় সেটা হয়নি। উনি আসলে আমরা নিশ্চয়ই বিষয়গুলো তুলে ধরব।"

 

 

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর (রবিবার) ঢাকা সেন্ট্রাল ইউনিভারসিটির অন্তবর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিদ্যামান কাঠামোতে (সনাতন) ভর্তিকৃত শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে কাগজপত্র ও অবশিষ্ট ফি প্রদান আগামী ৩০ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের পরিবর্তে ১৬ নভেম্বর থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত চলবে।
 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।

news image

দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

news image

বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ

news image

ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ

news image

ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন

news image

শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু

news image

চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত

news image

জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ

news image

প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি

news image

দেওয়ানগঞ্জ এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার

news image

মাদারীপুরের দুই বিদ্যালয়ে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন

news image

ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

news image

এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আউট হলে সংস্লিস্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে : বরিশালে শিক্ষা মন্ত্রী

news image

দেওয়ানগঞ্জ কামারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টি পানিতে জলাবদ্ধতা ছাত্রছাত্রী দূর্ভোগ

news image

বরিশালে এইচএসসি পরীক্ষা নিয়ে মতবিনিময় সভা: প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন

news image

সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে ইসলামপুর সরকারী কলেজের সংবর্ধনা

news image

এনটিআরসিএর জাল সনদে চাকরি করেন মাদ্রাসা শিক্ষক আবু বকর সিদ্দিক

news image

দেওয়ানগঞ্জ মিতালী উচ্চ বিদ্যালয় শিক্ষকদের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

news image

ইসলামপুরে স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

news image

মাগুরায় পুলিশ লাইন্স স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫’ বিতরণ

news image

মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব

news image

মতলব উত্তরে কৃষকদের নিয়ে 'পার্টনার' ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

news image

মতলব উত্তরের পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

news image

চাঁদপুরে পাঁচগাছিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত

news image

জালিয়াতির মামলায় কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু: নেপথ্যে শিক্ষক নিবন্ধনের ভুয়া সনদ

news image

চাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ইউএনও'র নির্দেশে বহিষ্কার

news image

বেতাগীতে উৎসবমুখর পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু: প্রশাসনের কঠোর নজরদারি।

news image

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক উধাও: এসএসসি পরীক্ষা অনিশ্চিত ২০ শিক্ষার্থীর

news image

মতলব দক্ষিণে লিটল স্কলার্স হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

news image

মতলব উত্তরে স্কুলের রাস্তার ইট উপড়ে ফেলার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন