মুনমুন আক্তার , স্টাফ রিপোর্টার ২৩ এপ্রিল ২০২৬ ০৪:০৪ পি.এম
দক্ষ নাবিক তৈরিতে অনন্য এনএমআই; মাদারীপুরে সমাপনী অনুষ্ঠানে নৌপ্রতিমন্ত্রী রাজীব আহসান
সামুদ্রিক খাতে দক্ষ মানবসম্পদ গঠনে এনএমআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের সামুদ্রিক খাতে দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান।
২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার সকালে মাদারীপুরে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের পাসিং আউট (সমাপনী) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, “দেশের সামুদ্রিক খাতে দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সদ্য উত্তীর্ণ শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে দেশের সুনাম বৃদ্ধিতে অবদান রাখতে হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সমুদ্রের বিশালতা যেমন রোমাঞ্চকর, তেমনি এর দায়িত্বও অত্যন্ত বড়। তোমরা যখন বিদেশি জাহাজে কর্মরত থাকবে, তখন শুধু নাবিক নও- প্রতিজনই হবে বাংলাদেশের একজন দূত। তোমাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের ওপর নির্ভর করবে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি। আমি আশা করি, তোমরা দেশপ্রেম হৃদয়ে ধারণ করে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী। অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সামুদ্রিক খাত দ্রুত প্রসারিত হচ্ছে। এ খাতে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে দক্ষ, প্রশিক্ষিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন জনবল গড়ে তোলার কোনো বিকল্প নেই। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট সেই লক্ষ্যেই গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
প্রশিক্ষণ চলাকালে শিক্ষার্থীরা নৌ-প্রযুক্তি, নিরাপত্তা ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং ব্যবহারিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। সফলভাবে কোর্স সম্পন্ন করে শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।
এ বছর প্রশিক্ষণার্থীরা নির্ধারিত পাঠক্রমের পাশাপাশি বাস্তবমুখী পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করে দক্ষ নাবিক হিসেবে নিজেদের গড়ে তুলেছে বলে জানানো হয়। তারা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে কর্মসংস্থানের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অনন্য বাজেট, অংশ নিয়েছে বিরোধী দলও: নূরুল ইসলাম মনি
তারেক রহমানের রূপকল্প বাস্তবায়নে স্বাস্থ্য খাতে বড় ঋণ দিচ্ছে ইআইবি; নজর জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন!
জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষায় স্পেস প্রযুক্তির ব্যবহারে জোর দিতে স্পারসোকে প্রতিরক্ষা উপদেষ্টার তাগিদ
মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: নোয়াখালীতে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
আজ শেষ কর্মদিবস, শুরু হচ্ছে ঈদের টানা ৭ দিনের সরকারি ছুটি
কুড়িগ্রামে ধরলা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল
নাটোরে জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান
মাদারীপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত: চৌকস সদস্যদের পুরস্কৃত করলেন এসপি হাবিবুর রহমান
বানৌজা শের-ই-বাংলায় কুচকাওয়াজ: বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক
মতলব উত্তরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
মাদারীপুরে ভূমি সেবা মেলা: ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
খুলনায় ঈদুল আজহা উপলক্ষে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর সাথে কেএমপি কমিশনারের নিরাপত্তা সমন্বয় সভা
খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন: সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতের আহ্বান
পাথরঘাটায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা: সমন্বিত উদ্যোগের আহ্বান
মাদারীপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন: প্রধান অতিথি জেলা প্রশাসক
ঢাকা রেঞ্জে অপরাধ পর্যালোচনা ও আসন্ন ঈদুল আজহা নিয়ে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় যুবকদের নিয়ে ৩ দিনব্যাপী জেন্ডার ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ শুরু
মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উদ্বোধন
‘পরিবারই উন্নয়নের মূল একক’: বকশীগঞ্জে ১ হাজার ২৯৫ জনের মাঝে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ
প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে ২য় যমুনা সেতু আনবো’ —প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
তারেক রহমানের জনসভা: উৎসবমুখর পরিবেশে লঞ্চযোগে চাঁদপুরে মতলব উত্তরের বিএনপি নেতাকর্মীদের ঢল
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ: সম্পর্ক জোরদারের অঙ্গীকার
মেলান্দহে অপরাধ প্রতিরোধে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
বরিশালকে পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিশেষ নির্দেশনা ও উন্মুক্ত আলোচনা
বরিশালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর মতবিনিময় সভা
শরীয়তপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: তদারকিতে পুলিশ সুপার।
মতলব উত্তরে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতা সমাবেশ: যুব সমাজ রক্ষার আহ্বান।
শেরপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ১৮ লাখ টাকার চুক্তিতে ৫ পরীক্ষার্থী আটক।
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: ইসলামপুরে নজরুল ইসলাম খান