বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি ১৮ ডিসেম্বার ২০২৫ ০১:৩৬ পি.এম
জামালপুরের মাদারগঞ্জে কৃষকলীগের ২ নেতা বিএনপিতে যোগদান
জামালপুরে মাদারগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের দুই নেতার বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ১৭ ডিসেম্বর বুধবার রাতে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজার হাইস্কুল মোড় এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান এবং সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন।
বিএনপিতে যোগদানকারীরা হলেন-মাদারগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাবেক সভাপতি আবুল হোসেন ভিক্কু এবং শহর কৃষক লীগের সদস্য মোশারফ হোসেন। তারা উভয়েই বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
কৃষক লীগের এই দুই নেতার বিএনপিতে যোগদানের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে বালিজুড়ী বাজার এলাকায় ছাত্রদলের একাংশ বিক্ষোভ মিছিল করে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান বলেন, “আবুল হোসেন ও মোশারফ হোসেন নব্বইয়ের দশক থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে দলীয় দায়িত্ব পালন করেছেন। কয়েক বছর আগে তারা আওয়ামী লীগে যোগ দিলেও বর্তমানে আবার বিএনপিতে ফিরে এসেছেন। সে কারণেই তাদের স্বাগত জানানো হয়েছে।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ত্যাগী বিএনপি কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন- “গত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে যারা নানা সুযোগ-সুবিধা ভোগ করেছে এবং আমাদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদেরই এখন দলে টেনে নেওয়া হচ্ছে। এটি শহীদ জিয়ার আদর্শের চরম পরিপন্থী এবং দীর্ঘদিন ধরে নির্যাতিত নেতা-কর্মীদের জন্য অপমানজনক।
জামালপুরে শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত: ঐক্যের ডাক দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন
মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর চরপাকেরদহ ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন
খোরশেদুজ্জামান লেবুর স্মৃতিচারণে অশ্রুসিক্ত নেতাকর্মীরা: ইসলামপুরে ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
জামালপুরের ইসলামপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, এমপি সুলতান মাহমুদ বাবুর গাড়ি ভাঙচুর
জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে পুলিশের অভিযান: আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও মদ উদ্ধার
জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে অভিযান: অস্ত্র, বোমা ও বিদেশি মদ উদ্ধার
আসন্ন ইউপি নির্বাচনে এম. ইলিয়াছ আলীকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা এলাকাবাসীর
ইসলামপুরে আওয়ামীলীগের অপতৎপরতা বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের তীব্র সমালোচনা ইসলামী আন্দোলনের
বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, বিশেষ অভিযানে যৌথ পদক্ষেপ
মতলব উত্তরে অপপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল
মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মহিলা দলের বিক্ষোভ মিছিল
বরিশালে সাবেক কাউন্সিলর ও আইনজীবী নেতা রফিকুল ইসলাম খোকন গ্রেপ্তার
শিবিরের অপপ্রচার ও নারী নির্যাতনের প্রতিবাদে জামালপুর আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের বিক্ষোভ
জামালপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা আটক, পাঠানো হলো জেলহাজতে
বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার
মতলব উত্তর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন
বকশীগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজে ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
কবিতার খাতা থেকে রাজপথের উত্তাপ: ঢাকা দক্ষিণ যুবদলের নেতৃত্বে কি তবে কবি আসলাম
গুলশানে ১০ কোটি টাকা চাঁদা ও ১৯ কাঠার বাড়ি দখল চেষ্টা: আওয়ামী লীগ নেতা আজিজ চেয়ারম্যান গ্রেপ্তার
চাঁদপুরে বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
মাদারীপুরের হেলেন জেরিন খান সংরক্ষিত নারী আসনে মনোনীত; জেলাজুড়ে আনন্দ মিছিল
বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় সুবর্ণা ঠাকুর: আ.লীগ নেত্রীর মনোনয়ন ঘিরে তুলকালাম
তারেক রহমানের নেতৃত্বে ইন্টারভিউ: পছন্দের প্রার্থী নয়, যোগ্যদের খুঁজছে বিএনপি
বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ
ছেঙ্গারচরে নূরুল হক সরকারের নির্বাচনী গণসংযোগ: ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন ও ন্যায়বিচারের অঙ্গীকার
মেলান্দহের সাবেক ইউপি চেয়ারম্যান জুবেরীর গ্রেফতারে বিলম্ব; উত্তাল ১নং দুরমুঠ ইউনিয়ন
জামালপুর জেলা কারাগারে বন্দি জিয়াউল হকের মৃত্যু, নেপথ্যে চিকিৎসায় গাফিলতি?
গণভোটের রায় কার্যকর না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ।