মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২৮ নভেম্বার ২০২৫ ০৮:৪৬ পি.এম
কারাগারে রহস্যজনক মৃত্যু হাজতির,কর্তৃপক্ষ দাবী মারমারি
জামালপুর জেলা কারাগারে হযরত আলী (২৫) নামের হাজতির রহস্যজনক মৃত্যু হয়েছে । শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাজতি হযরত। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মো. ইমান হোসেনের ছেলে।
জেলা কারাগার কর্তৃপক্ষের দাবী, বৃহস্পতিবার বেলা ৩টা ৫০ মিনিটের দিকে কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে পাগলা হযরতের সঙ্গে কথা কাটাকাটি ও তর্কাতর্কি শুরু হয় রহিদুর মিয়ার। এক পর্যায়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার একটি কাঠের টুকরা দিয়ে পাগলা হযরতের মাথায় পরপর বেশ কয়েকবার আঘাত করে।
পরে দায়িত্বরত কারারক্ষী ও অন্যান্য হাজতিরা আহত মো. পাগলা হযরতকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
এদিকে খোজ নিয়ে জানা যায়, জামালপুর জেলা কারাগারে ব্রক্ষপুত্র ৪ টি, এমডি ১ টি, মেডিকেল ১ টি, রজনীগন্ধা ১ টি, যমুনা ওয়ার্ড ১ টি ও আমদানী ওয়ার্ড রয়েছে ১ টি। সকাল থেকে শুরু করে হাজতী কিংবা কয়েদীরা সন্ধ্যা পর্যন্ত কেউ ওয়ার্ডের সৌচাগারে প্রবেশ করে ব্যবহার করতে পারে না।
কেননা ব্রক্ষপুত্র ৪ ওয়ার্ডের মাঝামাঝি ৩ টি শৌচাগার রয়েছে সেখানে প্লাষ্টিকের দরজা তো দুরের কথ কাঠের কোন দরজা নেই। হাজতী কিংবা কয়েদীরা তাদের পড়নের লুঙ্গি ছিড়ে শৌচাগারের পর্দা বানিয়েছে। অন্যদিকে যমুনা ওয়ার্ডের পাশে যে শৌচাগার রয়েছে সেখানে কাঠের দরজা থাকলেও কাঠের কোন টুকরা থাকে না। কোন ওয়ার্ডে শৌচাগার দিনের বেলায় কেউ ভুলে একবার ব্যবহার করলেও তাকে ওয়ার্ডের রাইটার অশ্লীল গালিগালাজ করে পাঠিয়ে দেয় কেস টেবিলে। আর কেস টেবিলে শাস্তি স্বরুপ করা হয় নির্যাতন। গত অক্টোবর মাসে জেলা কারাগারে ৫/৬ জন পাগলদের দেখাশুনা করার জন্য কয়েদি(সেবক) নিয়োগ প্রদান করে কর্তৃপক্ষ।
এদিকে স্থানীয় সচেতন মহলের প্রশ্ন উঠেছে, কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে যদি হাজতীদের মধ্যে মারামারি হয়ে থাকে তাহলে সেই সিসিটিভির ফুটেজ জনসম্মুখে উপস্থাপন করা হোক। এমনও হতে পারে কারা রক্ষীদের নির্যাতনে মারা যায় হযরত আলী। সেটা লুকানোর জন্যই দাবী করা হয়েছে মারামারি।
এ বিষয়ে জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহাকে শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে কল দেওয়া হলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন!
দিনাজপুরে ১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতি গ্রেফতার
মাদারীপুরে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৪
তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে চায় চীন
নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে!
বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টার মামলা
বরিশাল বিভাগীয় কমিশনার, বরিশাল মহোদয়ের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ মত অভিনয় সভা অনুষ্ঠিত!
২৫ মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের পরিকল্পনা সরকারের
রাজধানীর সাত থানায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৬০
বরিশাল সেনানিবাসের জিওসি মহোদয়ের সাথে রেঞ্জ ডিআইজি মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ
বরিশাল জেলার পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
জামালপুর মেলান্দহ জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত
রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার
জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
পাথরঘাটায় উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম নিয়ে গোলটেবিল আলোচনা
বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়ের দায়িত্ব গ্রহণ
বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়ের দায়িত্ব গ্রহণ!
দিগপাইত কলেজ রোডে রাস্তা দখল করে ভবন নির্মাণ, দুর্ঘটনার ঝুঁকিতে পথচারীরা!
জামালপুর বকশীগঞ্জ কামালপুর সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় জিরা উদ্ধার
সুধী সমাবেশ অনুষ্ঠিত!
জামালপুরে জাতীয় পাট দিবস পালিত
বরিশাল নগরীতে একটি ভবনের ছাদের মুরগির ফার্মে অগ্নিকণ্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ সুপারের কার্যালয় সিরাজগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ মতবিনিময় সভা!
জামালপুরে আইনজীবী স্বামী স্ত্রীকে হত্যা, স্বামী আটক
বরিশাল রেঞ্জ পুলিশের বিশেষ মতবিনিময় সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
বরিশাল পুলিশ লাইন্স জামে মসজিদের সংস্কার ও হাসপাতাল পরিদর্শন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়!
পাথরঘাটায় হরিণ শিকারের দায়ে কারাদণ্ড স্বামীকে তালাক দিলেন স্ত্রী
কলাপাড়ায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল