শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ১৬ অক্টোবার ২০২৫ ১২:৪৮ পি.এম
জলবায়ু ক্ষতিপূরণসহ ন্যায্যতার দাবিতে পাথরঘাটায় বলেশ্বর নদীর তীরে মানববন্ধন
'ক্ষতি বন্ধ করো! ঋণ বাতিল করো! ক্ষতিপূরণ ও ন্যায়সঙ্গত রূপান্তর এখনই! জলবায়ু ক্ষতিপূরণসহ ন্যায্যতার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের অন্যায্য নীতির বিরুদ্ধে বিশ্বব্যাপী “ক্ষতি বন্ধ করো! ঋণ বাতিল করো! ক্ষতিপূরণ ও ন্যায়সঙ্গত রূপান্তর এখনই!” শীর্ষক বৈশ্বিক কর্মসপ্তাহের (১৩–১৮ অক্টোবর ২০২৫) সঙ্গে সংহতি জানিয়ে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল দশটার দিকে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র উদ্যোগে, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন বাস্তবায়নে বরগুনার পাথরঘাটা বলেশ্বর নদীর তীরবর্তী পদ্মা গ্রামের বুড়ির খাল এলাকায় কয়েক শতাধিক মৎস্যজীবী, কৃষকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ঋণের ফাঁদ থেকে মুক্তি, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, এবং গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য ন্যায্য অর্থনৈতিক কাঠামো গঠনের দাবি জোরদার করা। ঋণ নয়, ক্ষতিপূরণ প্রদানের দাবি; জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য অর্থনৈতিক রূপান্তরের প্রয়োজনীয়তা; গ্লোবাল নর্থের ঐতিহাসিক দায় ও ক্ষতিপূরণের প্রশ্ন; এবং নারী, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃত্বে টেকসই ও ন্যায়ভিত্তিক পরিবর্তন নিশ্চিত করার আহ্বান জানিয়ে কর্মসূচী পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, সিসিডিবির উপজেলা সমন্বয়কারী সুজন কুমার, স্বেচ্ছাসেবক জুবায়ের ইসলাম, সিএনআরএস'র ফিসনেট প্রকল্পের নিজাম উদ্দিন, স্বেচ্ছাসেবক মাইনুল ইসলাম রেজা, জেলে জামাল হোসেন, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।
হাসিবুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের উপকূলে যে ক্ষতি হয় তার মধ্যে অন্যতম জেলে সম্প্রদায়। সাগরে জলোচ্ছ্বাস এবং বন্যায় ট্রলার ডুবিতে অসংখ্য জেলের মৃত্যু এবং নিখোঁজ হয়। এছাড়াও জলবায়ু পরিবর্তনের যে ক্ষতি হয় সে ক্ষতিপূরণ আসলে উপকূলের মানুষ অর্থাৎ ক্ষতিগ্রস্তারা পাচ্ছে না।
শফিকুল ইসলাম খোকন বলেন, উন্নত রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমাদের উপর জুলুম করছে এসব রাষ্ট্র। তারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ি অথচ ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। আমাদের উপর এখন তারা দয়া করে ঋণ দিতে চায়, আমরা ঋণ চাই না ক্ষতিপূরণ চাই এটা আমাদের ন্যায্য হিস্যা। উপকূল জুড়ে এখন একটাই দাবি তোলা দরকার। ঋণ নয় ক্ষতিপূরণ চাই, টেকসই উন্নয়ন চাই। ক্ষতি বন্ধ করো! ঋণ বাতিল করো! ক্ষতিপূরণ ও ন্যায়সঙ্গত রূপান্তর এখনই।
আ'লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল ও সমাবেশ
আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল
গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী
মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ
বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত
আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন
মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সভা: প্রধান অতিথি হাজী মোশারফ
দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা'র গণসংযোগ ও লিফলেট বিতরণ
জামালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জামালপুরে শহর পরিচ্ছন্নতা অভিযান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির মিলাদ ও দোয়া
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে কলেজ পৌর ছাত্রদলের কর্মসূচি পালন
মেলান্দহ জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত
নান্দিনা-লক্ষীরচর ব্রীজের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি
বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচন ও দোয়া মাহফিল।
বগুড়ার ধুনটে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সে দেশ পরিবর্তন করবে কীভাবে।
রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, গ্রেপ্তার ও বিচারের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের