বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১৪ জানু ২০২৬ ০৯:২৩ পি.এম
বগুড়ায় যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বগুড়ায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, মানবিক ও সাম্যের ভিত্তিতে দেশ গড়বেন তারেক রহমান। তিনি আমাদের বলেছেন, কাউকে ভয় দেখিয়ে নয় বরং মানুষের সঙ্গে মানবিক আচরণ করে তাদের মন জয় করতে হবে। সে লক্ষ্য নিয়েই সারা দেশে কাজ করে যাবে যুবদল।
১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে বগুড়া শহরের নবাববাড়ী এলাকায় টিএমএসএস অডিটরিয়াম হল রুমে জেলা যুবদল আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নির্বাচন নিয়ে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি উল্লেখ করে মুন্না বলেন, জনপ্রিয়তার দিক থেকে তারেক রহমান শীর্ষে রয়েছেন, আর এ কারণেই কোনো কোনো মহল তাকে হিংসার চোখে দেখছে।
তিনি বলেন, দেশে ফেরার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর বগুড়া ও উত্তরাঞ্চলে হওয়ার কথা ছিল। যে কোনো কারণে সেটি স্থগিত করা হলেও বগুড়ায় আসার জন্য তার মন আনচান করছে। তিনি বগুড়ায় আসবেন এবং রংপুরে গিয়ে আবু সাঈদের কবর জিয়ারত করবেন।আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মুন্না বলেন, বগুড়াসহ সারা দেশে তারেক রহমানের বিজয়ের বিষয়ে তারা শতভাগ আশাবাদী। জনগণের আস্থা বিএনপির ওপর রয়েছে এবং রেকর্ড ভোটে বিএনপি জয়ী হবেন বলেও মন্তব্য করেন তিনি।
বগুড়ার সঙ্গে তার আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে মোনায়েম মুন্না আরও বলেন, বগুড়াকে আমরা সব সময়ই ভিন্নভাবে মূল্যায়ন করি এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। এবারের সফরে আলোচনার মূল বিষয় হলো জাতীয় নির্বাচনে আমাদের কীভাবে কাজ করতে হবে।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলা যুবদলের আওতাধীন সব ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক পরিস্থিতি ও আগামী দিনের নির্বাচনী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সব নেতৃবৃন্দকে তারেক রহমানের আদর্শ ও তার প্রদানকৃত সব নির্দেশনা অক্ষরে অক্ষরে পালনের বিষয়ে কঠোরভাবে নির্দেশনা দেন।
সাংগঠনিক এই মতবিনিময় সভা আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, নির্বাচন সামনে রেখে জেলা পর্যায়ে সাংগঠনিক এই মতবিনিময় সভা ঘিরে নেতৃবৃন্দরা নতুন করে উজ্জীবিত হয়েছে। তাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই বগুড়ায় এসেছেন যুবদলের শীর্ষ নেতা মোনায়েম মুন্না।
চাঁদপুরে বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
মাদারীপুরের হেলেন জেরিন খান সংরক্ষিত নারী আসনে মনোনীত; জেলাজুড়ে আনন্দ মিছিল
বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় সুবর্ণা ঠাকুর: আ.লীগ নেত্রীর মনোনয়ন ঘিরে তুলকালাম
তারেক রহমানের নেতৃত্বে ইন্টারভিউ: পছন্দের প্রার্থী নয়, যোগ্যদের খুঁজছে বিএনপি
বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ
ছেঙ্গারচরে নূরুল হক সরকারের নির্বাচনী গণসংযোগ: ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন ও ন্যায়বিচারের অঙ্গীকার
মেলান্দহের সাবেক ইউপি চেয়ারম্যান জুবেরীর গ্রেফতারে বিলম্ব; উত্তাল ১নং দুরমুঠ ইউনিয়ন
জামালপুর জেলা কারাগারে বন্দি জিয়াউল হকের মৃত্যু, নেপথ্যে চিকিৎসায় গাফিলতি?
গণভোটের রায় কার্যকর না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ।
খুলনায় বিএনপি নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা: আতঙ্কে এলাকাবাসী
বিএনপি এ দেশে থাকতে পারবে না’ বক্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং’: এমপি হানজালা
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি
ঢাকায় ইফতার পার্টিতে যেতে গিয়ে আওয়ামীলীগ এর সাবেক এমপি অধ্যক্ষ শাহ্ আলম আটক
ঢাকা–৯ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব আজ মান্ডা খাল ও জিরানি খাল পরিদর্শন করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে বিএমপি কমিশনার এর সৌজন্য সাক্ষাৎ!
চাঁদাবাজি প্রতিরোধে শ্রমিক দল নেতাদের কঠোর নির্দেশ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বিএনপি স্হায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি কে বরিশাল বিভাগ সমিতি'র পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বরগুনার সংরক্ষিত নারী আসনে আলোচনায় আইনজীবি মারজিয়া হিরা
আত্মসমর্পণ করে জামিন পেলেন আ.লীগ নেতা ইউনুস
জয়বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন
পটুয়াখালী দশমিনায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দোয়া-মোনাজাত,কিছুক্ষণ পরেই ভাঙচুর করে ছাত্রদলের তালা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে মই মার্কায় ভোটপ্রদানকারীদেরকে শুভেচ্ছা ও বিজয়ী প্রার্থীকে অভিনন্দন
বরিশাল -৫ আসনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে রহমাতুল্লাহ
ভোটের আগের রাতে ভোটকেন্দ্রে বোমা বিস্ফোরণ করবে প্রতিন্দন্দ্বী প্রার্থী, শঙ্কা মিল্টন বৈদ্যর
দেওয়ানগঞ্জে বিএনপির নারী সমাবেশ অনুষ্ঠিত
বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক নেতা-কর্মী
জামালপুরের শরিফপুর ইউনিয়নের বেড়া পাথালিয়ায় ধানের শীষের উঠান বৈঠক
জামালপুরে ঘোড়াধাপ ও বাঁশচড়া ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন
দেওয়ানগঞ্জ বিএনপির নির্বাচনী জনসভায় ৫০ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড ১ কোটি বেকার পাবে চাকরি