বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি ০৭ অক্টোবার ২০২৫ ০৯:৪৮ এ.এম
জামালপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়াতে আনন্দ শোভাযাত্রা
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে গ্রামবাসী। গতকাল সোমবার সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়ন এলাকায় এ শোভাযাত্রা বের হয়।চ্যাম্পিয়ন হওয়ার খবর এলাকায় পৌঁছলে উল্লাসে ফেটে পড়ে স্থানীয়রা। বিজয় উপলক্ষে শত শত এলাকাবাসী রঙিন পোশাকে বিজয় আনন্দ শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রা ভাটারা পারপাড়া থেকে বড়বাড়িয়া, রেলি ব্রিজ, সিমলা বাজার হয়ে বাউসী পপুলার মোড় পর্যন্ত গিয়ে পুনরায় পারপাড়ায় গিয়ে শেষ হয়।
আয়োজক কমিটির হারুন অর রশিদ সাংবাদিকদের জানান কামরাবাদ ইউনিয়নে ঝিনাই নদে নৌকা বাইচের আয়োজন করে গ্রামবাসী। ৫ অক্টোবর, রবিবার ছিল এ নৌকা বাইচের ফাইনাল খেলা। এতে একতা নৌকা ও উড়ন্ত নৌকার মধ্যে ফাইনাল খেলায় অংশ নেয়।
এতে একতা নৌকা বিজয় হয়। এর আগে ২২ সেপ্টেম্বর, সোমবার একতা নৌকা ময়মনসিংহ সদরের অষ্টধার নদীতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতাতেও প্রথম স্থান অর্জন করে।
-6এলাকাবাসীর অর্থায়নে নির্মিত ‘পারপাড়া একতা’ নৌকাটি দেশের বিভিন্ন স্থানে অংশ নিয়ে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ায় এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, বিজয়ের এই আনন্দঘন মুহূর্তে এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ‘পারপাড়া একতা’ নৌকা তাদের গৌরবের ধারাবাহিকতা বজায় রাখবে। কমিটির আঃ করিম,রমজান আলী একই কথা বলেন।
শেরপুরে হাজং জনগোষ্ঠীর বিলুপ্তপ্রায় নয়া খাওয়া নবান্ন উৎসব অনুষ্ঠিত
দুই যুগ পর জামালপুরে রক ফেস্ট ২.০, মঞ্চ মাতাবেন সাইফ শুভ ও লালন ব্যান্ড
জামালপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়াতে আনন্দ শোভাযাত্রা
প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে বেলস পার্ক সংলগ্ন লেকে দেয়াল নির্মাণের প্রতিবাদে "কালের সাক্ষী আমরাও" শীর্ষক প্রতিবাদী শিশু চিত্রাঙ্কন অনুষ্ঠিত