শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৩ পি.এম
পাথরঘাটায় মানববন্ধন: বঙ্গোপসাগরকে জলদস্যুমুক্ত করার দাবি
বঙ্গোপসাগরে জলদস্যু দমন, গভীর সমুদ্রে মাছ শিকাররত জেলেদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উপকূলীয় এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় মৎস্যজীবী, ট্রলারমালিক ও সচেতন নাগরিকদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি গভীর সাগরে মাছ ধরতে গিয়ে আবারও জলদস্যুদের হামলার ঘটনা ঘটছে। এতে জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
বরগুনা জেলা ট্রলারমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ডাকাতদের গুলিতে এক জেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আরেকজন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। তিনি বলেন, “সাগরে জলদস্যুদের দৌরাত্ম্য বন্ধ না হলে আমরা জাল ফেলব না। সুন্দরবন ও বঙ্গোপসাগরকে সম্পূর্ণ জলদস্যুমুক্ত করতে হবে।”
সমিতির সহসভাপতি আবুল হোসেন ফরাজী বলেন, কার্যকর নিরাপত্তাব্যবস্থা ছাড়া জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে গভীর সাগরে যেতে পারবেন না। তিনি দ্রুত কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ টহল জোরদার এবং সক্রিয় জলদস্যুদের গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত হয়ে সম্প্রতি জলদস্যুদের কবল থেকে ফিরে আসা আহত জেলে শাজাহান তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, হঠাৎ ট্রলারে হামলা চালিয়ে গুলি ছোড়ে ডাকাতরা, জেলেদের মারধর করে এবং মালামাল লুটে নেয়। তাঁর অভিযোগ, অতীতে আত্মসমর্পণ করা কিছু দস্যু পুনরায় সক্রিয় হয়ে উঠেছে, যা গভীর উদ্বেগের বিষয়।
বক্তারা বলেন, বঙ্গোপসাগর ও সুন্দরবন সংলগ্ন এলাকায় জলদস্যুদের তৎপরতায় জেলেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। লুটপাট, অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় তাঁদের জীবিকা হুমকির মুখে পড়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের ঘটনাও বাড়ছে বলে অভিযোগ করেন তাঁরা।
মানববন্ধন থেকে সাগরে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ টহল জোরদার, সক্রিয় জলদস্যুদের দ্রুত গ্রেপ্তার, অপহৃত জেলেদের উদ্ধারে বিশেষ অভিযান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানানো হয়।
স্থানীয়দের আশা, সরকারের সংশ্লিষ্ট দপ্তর দ্রুত কার্যকর ব্যবস্থা নিলে উপকূলীয় অঞ্চলে শান্তি ফিরবে এবং জেলেরা নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারবেন।
মাসিক অপরাধ পর্যালোচনা সভা!
১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার!
জাকির খানের উদ্যোগে সেন্ট্রাল খেয়াঘাটে ফ্রি ট্রলার সার্ভিস চালু
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলা চেম্বার অব কমার্সের সহিত জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
দিগপাইতের চাদঁপুরে নিয়ম ভেঙে রাস্তা ঘেঁষে গভীর পুকুর খনন: বিলীনের পথে জনবহুল সড়ক।
মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত এমপি মহোদয়ের নির্বাচনী এলাকায় প্রথম সফরসূচি ঘোষণা
পাথরঘাটায় মানববন্ধন: বঙ্গোপসাগরকে জলদস্যুমুক্ত করার দাবি
সরিষাবাড়ীতে বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী চুরি: আটক ২, ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ মাসের “মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত!
ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!
বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিধান!
দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত বাংলাদেশ পুলিশের আইজিপি
বরিশাল রেঞ্জের সকল অফিসার, ফোর্স ও সিভিল স্টাফদের অংশগ্রহণে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়!
বগুড়া মাদক নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু
বরিশালে কোর্ট চলাকালীন সময় এজলাসে ডুকে বিচারককে মারধর
শহরের ট্রাফিক ব্যবস্থাপনা ও মার্কেট পরিদর্শন করেন পুলিশ সুপার, ফরিদপুর
বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি নিয়োগ পেলেন আলী হোসেন ফকির!
রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বরিশালে অভিযান
মাদারগঞ্জে ফসলি জমিতে মাটি উত্তোলন' সাংবাদিকরা অনুমতি পত্র চাইলে ইউএনও এবং ওসিকে দেখে নেওয়ার হুমকি
জামালপুরে প্রতিবেশী পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ ওয়ার্ড যুবলীগ নেতার বিরুদ্ধে
বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা-ভাঙচুর, সংঘর্ষে আহত ৫
মাদারীপুরে জেলা জাসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে আধিপত্য বিস্তারে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
দেওয়ানগঞ্জে পাররামরামপুর অবৈধ ড্রেজার বন্ধ করল প্রশাসন
নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ও জনাব ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক-মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী!
চিকিৎসাধীন সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে গেলেন এমপি জয়নুল আবেদীন
চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর বার্তা দিলেন আইজিপি!
মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে সন্ত্রাসী বাহিনীর দুইপক্ষের সংঘর্ষ চলে
জামালপুর সদরের রশিদপুরে পৈতৃক জমিতে ভোগ দখলে বাঁধাগ্রস্ত ও জোরপূর্বক জবর দখলের অপচেষ্টা