বোরহান উদ্দিন , স্টাফ রিপোর্টার ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৫ পি.এম
বগুড়া মাদক নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু
২৫ ফেব্রুয়ারি বগুড়া সদর উপজেলায় একটি মাদক নিরাময় কেন্দ্রে সামিউল হাসান শুভ নামে এক ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে স্বজনরা এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার সাবগ্রাম এলাকায় অবস্থিত মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হুমায়ুন নামে নিরাময় কেন্দ্রের এক কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত সামিউল হাসান শুভ (৩৩) কাহালু উপজেলার কাজীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বগুড়ার জনতা ব্যাংক দুপচাঁচিয়া শাখার সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে শুভকে অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।নিহতের ভগ্নিপতি এটিএম ফরহাদ সোহাগ বলেন, গত ১৩ ফেব্রুয়ারি মানসিক সমস্যার কারণে একজন চিকিৎসকের পরামর্শে শুভকে মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়।
তিনি দাবি করেন, সামিউল মাদকাসক্ত ছিলেন না। প্রায় এক মাস আগে তিনি ডাকাতির শিকার হন এবং সে সময় তাকে মারধর করা হয়। ওই ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন ও ট্রমায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শেই তাকে কিছুদিন পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য কেন্দ্রে রাখা হয়। রাত ১০টার দিকে নিরাময় কেন্দ্র থেকে ফোন করে জানানো হয়, তার শারীরিক অবস্থা খারাপ এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমাদেরও সেখানে যেতে বলা হয়। পরে হাসপাতালে গিয়ে আমরা তাকে মৃত অবস্থায় পাই।
নিহতের চাচাতো ভাই তাপস বলেন, কয়েকদিন আগে আমার সঙ্গে শুভর কথা হয়েছে। তখন তাকে সুস্থ ও স্বাভাবিক মনে হয়েছে। তার গুরুতর কোনো শারীরিক অসুস্থতার কথা আমাদের জানানো হয়নি। হাসপাতালে গিয়ে লাশের শরীরে একাধিক দাগ দেখতে পাই। তার ডান হাত ও ডান পাশের পাঁজরে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের ধারণা, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। লাশের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।তিনি আরও জানান, মাদক নিরাময় কেন্দ্রের কর্মী হুমায়ুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনিই শুভকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। হাসপাতাল থেকেই তাকে হেফাজতে নেওয়া হয়
দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত বাংলাদেশ পুলিশের আইজিপি
বরিশাল রেঞ্জের সকল অফিসার, ফোর্স ও সিভিল স্টাফদের অংশগ্রহণে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়!
বগুড়া মাদক নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু
বরিশালে কোর্ট চলাকালীন সময় এজলাসে ডুকে বিচারককে মারধর
শহরের ট্রাফিক ব্যবস্থাপনা ও মার্কেট পরিদর্শন করেন পুলিশ সুপার, ফরিদপুর
বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি নিয়োগ পেলেন আলী হোসেন ফকির!
রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বরিশালে অভিযান
মাদারগঞ্জে ফসলি জমিতে মাটি উত্তোলন' সাংবাদিকরা অনুমতি পত্র চাইলে ইউএনও এবং ওসিকে দেখে নেওয়ার হুমকি
জামালপুরে প্রতিবেশী পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ ওয়ার্ড যুবলীগ নেতার বিরুদ্ধে
বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা-ভাঙচুর, সংঘর্ষে আহত ৫
মাদারীপুরে জেলা জাসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে আধিপত্য বিস্তারে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
দেওয়ানগঞ্জে পাররামরামপুর অবৈধ ড্রেজার বন্ধ করল প্রশাসন
নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ও জনাব ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক-মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী!
চিকিৎসাধীন সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে গেলেন এমপি জয়নুল আবেদীন
চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর বার্তা দিলেন আইজিপি!
মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে সন্ত্রাসী বাহিনীর দুইপক্ষের সংঘর্ষ চলে
জামালপুর সদরের রশিদপুরে পৈতৃক জমিতে ভোগ দখলে বাঁধাগ্রস্ত ও জোরপূর্বক জবর দখলের অপচেষ্টা
জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন মোছা. পারভীন আক্তার
মাদারগঞ্জে শ্বশুরকে পিতা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরির অভিযোগ
জামালপুরে পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্রের মৃ*ত্যু
নির্বাচন পরবর্তী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং মাহে রমজান উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এক বিশেষ সভা অনুষ্ঠিত!
বামপন্থী শ্রমিক আন্দোলনে থমকে যাচ্ছে উৎপাদন, শিল্প খাতে নতুন চ্যালেঞ্জ
নব-নির্বাচিত এমপি জাহান্দার আলী মিয়ার সঙ্গে সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু
রেঞ্জ ডিআইজি, বরিশাল মহোদয় কর্তৃক বরিশাল জেলা বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ
ঝালকাঠি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
অপপ্রচারের প্রতিবাদে বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন
পুলিশ সুপার, পিরোজপুর কর্তৃক র্যাঙ্ক ব্যাজ পরিধান