বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

অপপ্রচারের প্রতিবাদে বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন

মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৪ পি.এম

অপপ্রচারের প্রতিবাদে বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন

 

জামালপুরের বকশীগঞ্জে অতিরিক্ত বাস ভাড়া ফেরত দেওয়ার ঘটনায় পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই ‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বাস মালিক সমিতি।

 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বকশীগঞ্জ বাস মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লব।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ঢাকা থেকে অসংখ্য মানুষ বকশীগঞ্জে আসেন। ভোটদান শেষে কর্মস্থলে ফেরার সময় একদল অসাধু বাস ব্যবসায়ী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করেন।

 

ভুক্তভোগী যাত্রীরা এ বিষয়ে বাস মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লবের কাছে অভিযোগ করলে তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নেন এবং যাত্রীদের অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন।

 

বিপ্লব  সওদাগর অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং তার ছোট ভাই উপজেলা  শ্রমিক লীগের  সভাপতি ও কাইয়ুম   সিন্ডিকেট সাধারণ যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল।

 

আমি এই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করায় ওই কুচক্রী মহলটি ক্ষুব্ধ হয়েছে। তারা এখন আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।সংবাদ সম্মেলনে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে বিপ্লব সওদাগর  বলেন, আমার বাবা মরহুম আব্দুর রশিদ ভুলু সওদাগর বকশীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমি নিজে উপজেলা যুবদলের সভাপতি এবং আওয়ামী লীগ সরকারের আমলে  রাজনৈতিক মামলার আসামি হয়েছি।

 

 

এমন প্রেক্ষাপটে আমাকে 'ফ্যাসিস্ট' বা 'আওয়ামী লীগের দোসর' হিসেবে আখ্যা দেওয়া অত্যন্ত হাস্যকর   ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি যতদিন মালিক সমিতির দায়িত্বে আছি, বকশীগঞ্জে কোনো ধরনের চাঁদাবাজি বা যাত্রী হয়রানি হতে দেব না ইনশাআল্লাহ।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক  মনির হোসেন ও কোষাধ্যক্ষ হামিদুল্লাহ সওদাগর  সহ নেতৃবৃন্দ এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান। তারা বলেন, যাত্রীদের স্বার্থে কাজ করতে গিয়ে কোনো সৎ ব্যক্তি যেন প্রতিহিংসার শিকার না হন, সেদিকে প্রশাসনের নজর দেওয়া উচিত। তারা ঐক্যবদ্ধভাবে এই অপপ্রচার মোকাবিলা করার ঘোষণা দেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

অপপ্রচারের প্রতিবাদে বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন

news image

পুলিশ সুপার, পিরোজপুর কর্তৃক র‌্যাঙ্ক  ব্যাজ পরিধান

news image

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

news image

বেতাগীতে সরকারি কলেজের শিক্ষার্থীদের উপহার দিল -নৌবাহিনী কন্টিনজেন্ট

news image

প্রযুক্তি নির্ভরতার যুগে বিএনপির  আস্থার প্রতীক ড. জিয়া উদ্দিন হায়দার , ঝালকাঠি

news image

বগুড়ায় ট্রাক মালিককে গলা কে*টে হ*ত্যা

news image

বরিশাল সোনারগাাঁও টেক্সটাইল মিলে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হয়েছে মিল

news image

নাটোরের বড়াইগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০, এলাকায় কড়া নজরদারি

news image

বিশ্ব ভালোবাসা দিবসে পাথরঘাটায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ

news image

পাথরঘাটায় হাত বিচ্ছিন্নের ঘটনার জেরে গণপিটুনিতে নিহত ১

news image

জামালপুর নান্দিনায় মালদ্বীপ বিএনপির সভাপতি  খলিলুর রহমানের উদ্যোগে দোয়া মাহফিল

news image

পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক, আদালতের এক মাসের সাজা

news image

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে বিপুল পরিমান টাকাসহ আটক করা হয়েছে

news image

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে বরিশাল রেঞ্জ পুলিশের বিশেষ নিরাপত্তা মহড়া!

news image

বেতাগীতে ৪২ টি নির্বাচনী  কেন্দ্রের ১৩ টি ঝুঁকিপূর্ণ-উত্তেজনায় কাজীর হাট

news image

বেতাগীতে ৪২ টি নির্বাচনী  কেন্দ্রের ১৩ টি ঝুঁকিপূর্ণ-উত্তেজনায় কাজীর হাট

news image

জামালপুরে ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে  ফোর্স মোতায়েন পুলিশ সুপারের ব্রিফিং

news image

রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

news image

গাজীপুর মেট্রোপলিটন এলাকাধীন বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ কমিশনার জিএমপি মহোদয়!

news image

জামালপুরে  নকল রশিদা বিড়ির প্যাকেটের কাগজের বান্ডিল উদ্ধার, গ্রেপ্তার-দুই

news image

সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে বরিশাল রেঞ্জ পুলিশের এক বিশাল নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় সাবেক এমপির ওপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও, বিক্ষোভ

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামালপুরে যৌথবাহিনীর মহড়া  অনুষ্ঠিত

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে পিরোজপুরে প্রিসাইডিং অফিসারগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বরিশালে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ৫০ তম ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে গুরুত্বপূর্ণ  আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয়  সভা অনুষ্ঠিত

news image

প্রিজাইডিং অফিসারদের ব্রিফিং ও দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

news image

বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় কোর কমিটির সভা অনুষ্ঠিত

news image

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে বাকেরগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!

news image

জামালপুরসহ তিন জেলায় ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন