বুধবার ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

জামালপুর আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত  

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৩ ডিসেম্বার ২০২৫ ০৫:১৩ এ.এম

জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ জামালপুর আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত  

 ২২ ডিসেম্বর সোমবার জামালপুর আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, ইসলামী ছাত্র শিবির এখন ন্যায়ের কথা বলে।

 

 

আদর্শের কথা বলে। যে ছাত্র শিবির স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্র শিবিরের আদর্শ থেকে সরে গিয়েছিল। তারা ছাত্রলীগের আদর্শকে ধারণ করে স্বৈরাচার ও সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা কখনও আদর্শের কথা বলতে পারে না।

 

 

তিনি আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে যে নির্বাচনের স্বপ্ন আমরা দেখছি সেই নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র চলছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত, উন্নত-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় আমরা যাত্রী হতে চাই। সেই যাত্রায় এদেশের ছাত্র, তরুণ ও যুবসমাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

 

 

শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, যারা পাকবাহিনীর দালালি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করিয়েছে। মা-বোনদের ধরে নিয়ে পাকবাহিনী দ্বারা ধর্ষণ করিয়েছে। তারা কখনো বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি হতে পারে না। ২০২৪ এর গণআন্দোলনকে কখনই অবজ্ঞা করি না।

 

গণঅভ্যূত্থানে যাদের ত্যাগ রয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু ১৯৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগের যে স্মৃতি সেটি যদি মুছে ফেলা হয়। এটি জাতির জন্য চরম অবজ্ঞার।

 

আমাদের ৭১ ও ২৪ এর চেতনাকে লালন করতে হবে। কিন্তু একটি শক্তি ২৪ এর চেতনাকে লালন করতে গিয়ে ৭১ এর চেতনাকে ঢেকে ফেলার চেষ্টা করছে। এ ব্যাপারে ছাত্র সমাজকে সচেতনভাবে পথ চলতে হবে।

 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার বাংলাদেশে পদার্পণ করবেন। এ দেশের মানুষ তাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে স্বাধীনতা বিরোধীরা চক্রান্ত শুরু করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনের জন্য সবাইকে সজাগ থাকতে হবে।, 

 

 

সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল, বক্তব্য রাখেন  জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহম্মেদ খান লোটন, সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. শফিউর রহমান শফি, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম আহম্মেদ  প্রমুখ।

 

 

কর্মীসভা শেষে কলেজ মিলনায়তন থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ উপলক্ষ্যে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

জামালপুরে শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত: ঐক্যের ডাক দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন

news image

মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর চরপাকেরদহ ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন

news image

খোরশেদুজ্জামান লেবুর স্মৃতিচারণে অশ্রুসিক্ত নেতাকর্মীরা: ইসলামপুরে ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

news image

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, এমপি সুলতান মাহমুদ বাবুর গাড়ি ভাঙচুর

news image

জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে পুলিশের অভিযান: আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও মদ উদ্ধার

news image

জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে অভিযান: অস্ত্র, বোমা ও বিদেশি মদ উদ্ধার

news image

আসন্ন ইউপি নির্বাচনে এম. ইলিয়াছ আলীকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা এলাকাবাসীর

news image

ইসলামপুরে আওয়ামীলীগের অপতৎপরতা বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

news image

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের তীব্র সমালোচনা ইসলামী আন্দোলনের

news image

বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, বিশেষ অভিযানে যৌথ পদক্ষেপ

news image

মতলব উত্তরে অপপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল

news image

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মহিলা দলের বিক্ষোভ মিছিল

news image

বরিশালে সাবেক কাউন্সিলর ও আইনজীবী নেতা রফিকুল ইসলাম খোকন গ্রেপ্তার

news image

শিবিরের অপপ্রচার ও নারী নির্যাতনের প্রতিবাদে জামালপুর আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের বিক্ষোভ

news image

জামালপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা আটক, পাঠানো হলো জেলহাজতে

news image

বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার

news image

মতলব উত্তর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন

news image

বকশীগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news image

জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজে ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

news image

কবিতার খাতা থেকে রাজপথের উত্তাপ: ঢাকা দক্ষিণ যুবদলের নেতৃত্বে কি তবে কবি আসলাম

news image

গুলশানে ১০ কোটি টাকা চাঁদা ও ১৯ কাঠার বাড়ি দখল চেষ্টা: আওয়ামী লীগ নেতা আজিজ চেয়ারম্যান গ্রেপ্তার

news image

চাঁদপুরে বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

news image

মাদারীপুরের হেলেন জেরিন খান সংরক্ষিত নারী আসনে মনোনীত; জেলাজুড়ে আনন্দ মিছিল

news image

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় সুবর্ণা ঠাকুর: আ.লীগ নেত্রীর মনোনয়ন ঘিরে তুলকালাম

news image

তারেক রহমানের নেতৃত্বে ইন্টারভিউ: পছন্দের প্রার্থী নয়, যোগ্যদের খুঁজছে বিএনপি

news image

বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

news image

ছেঙ্গারচরে নূরুল হক সরকারের নির্বাচনী গণসংযোগ: ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন ও ন্যায়বিচারের অঙ্গীকার

news image

মেলান্দহের সাবেক ইউপি চেয়ারম্যান জুবেরীর গ্রেফতারে বিলম্ব; উত্তাল ১নং দুরমুঠ ইউনিয়ন

news image

জামালপুর জেলা কারাগারে বন্দি জিয়াউল হকের মৃত্যু, নেপথ্যে চিকিৎসায় গাফিলতি?

news image

গণভোটের রায় কার্যকর না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ।