মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২৫ নভেম্বার ২০২৫ ১১:৩৪ পি.এম
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে সাচনা বাজারে বিএনপির বিশাল মোটর শোভাযাত্রা ও সমাবেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ-১(জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনিসুল হকের সমর্থনের ভোট চাইচে মোটর শোভাযাত্রাসহ সাচনা বাজারে এক বিশাশ জনসভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার বিকেল ৪টায় জামালগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে সাচনাবাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়। সভাটি জনসমুদ্রে পরিণত হয়।
জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ¦ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী আফিন্দির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দি,আবুল কালাম আজাদ,জুলফিকার চৌধুরী,ভীমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন,মাসুদ চেয়ারম্যান মিয়া ও এড. শাহীন মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক বলেছেন, এই আসনটি ৪টি উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তারা এই অবহেলিত বিশাল জনগোষ্ঠির শিক্ষা,চিকিৎসাসেবা,রাস্তাঘাট,ব্রীজ কালভার্ডসহ বিবিধ সমস্যা সমাধানে কোন উদ্যোগ গ্রহন করেননি। বরং তারা জনসাধারনকে ধোকা দিয়ে নির্বাচনী বৈতরণী পাড় হয়ে তাদেও ভাঁগ্যের পরিবর্তন করেছেন।
তিনি বলেন আগামী নির্বাচনে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ারউর রহমান,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত জনগনের কল্যাণে ৩১ দফার বিষয়বস্তুগুলো সাংবাদিক ভাইদের মাধ্যমে জনগনকে জানিয়ে আগামীতে ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃষ্টি করতে চাই। তিনি বলেন এই আসনে হিন্দু,মুসলিম ,বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই আমরা একে অপরের ভাই। এখানে কোন ধর্মীয় জাতিগোষ্ঠি বিবেচনায় নিয়ে আমাদের দল রাজনীতি করে না।
আমরা বৈষম্যহীন একটি সমাজ গঠনের সকল জনগনের সমস্যা সমাধানে আপনারা ধানের শীষে ভোটি দিয়ে জনপ্রতিনিধি হিসেবে আমাকে নির্বাচিত করলে আমি সকল ধর্মবর্ণের মানুষদের মতামতের ভিত্তিতে একটি র্দূনীতিমুক্ত এই আসন গড়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
পরে বিএনপির অসুস্থ চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
চাঁদপুরে বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
মাদারীপুরের হেলেন জেরিন খান সংরক্ষিত নারী আসনে মনোনীত; জেলাজুড়ে আনন্দ মিছিল
বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় সুবর্ণা ঠাকুর: আ.লীগ নেত্রীর মনোনয়ন ঘিরে তুলকালাম
তারেক রহমানের নেতৃত্বে ইন্টারভিউ: পছন্দের প্রার্থী নয়, যোগ্যদের খুঁজছে বিএনপি
বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ
ছেঙ্গারচরে নূরুল হক সরকারের নির্বাচনী গণসংযোগ: ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন ও ন্যায়বিচারের অঙ্গীকার
মেলান্দহের সাবেক ইউপি চেয়ারম্যান জুবেরীর গ্রেফতারে বিলম্ব; উত্তাল ১নং দুরমুঠ ইউনিয়ন
জামালপুর জেলা কারাগারে বন্দি জিয়াউল হকের মৃত্যু, নেপথ্যে চিকিৎসায় গাফিলতি?
গণভোটের রায় কার্যকর না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ।
খুলনায় বিএনপি নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা: আতঙ্কে এলাকাবাসী
বিএনপি এ দেশে থাকতে পারবে না’ বক্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং’: এমপি হানজালা
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি
ঢাকায় ইফতার পার্টিতে যেতে গিয়ে আওয়ামীলীগ এর সাবেক এমপি অধ্যক্ষ শাহ্ আলম আটক
ঢাকা–৯ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব আজ মান্ডা খাল ও জিরানি খাল পরিদর্শন করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে বিএমপি কমিশনার এর সৌজন্য সাক্ষাৎ!
চাঁদাবাজি প্রতিরোধে শ্রমিক দল নেতাদের কঠোর নির্দেশ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বিএনপি স্হায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি কে বরিশাল বিভাগ সমিতি'র পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বরগুনার সংরক্ষিত নারী আসনে আলোচনায় আইনজীবি মারজিয়া হিরা
আত্মসমর্পণ করে জামিন পেলেন আ.লীগ নেতা ইউনুস
জয়বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন
পটুয়াখালী দশমিনায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দোয়া-মোনাজাত,কিছুক্ষণ পরেই ভাঙচুর করে ছাত্রদলের তালা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে মই মার্কায় ভোটপ্রদানকারীদেরকে শুভেচ্ছা ও বিজয়ী প্রার্থীকে অভিনন্দন
বরিশাল -৫ আসনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে রহমাতুল্লাহ
ভোটের আগের রাতে ভোটকেন্দ্রে বোমা বিস্ফোরণ করবে প্রতিন্দন্দ্বী প্রার্থী, শঙ্কা মিল্টন বৈদ্যর
দেওয়ানগঞ্জে বিএনপির নারী সমাবেশ অনুষ্ঠিত
বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক নেতা-কর্মী
জামালপুরের শরিফপুর ইউনিয়নের বেড়া পাথালিয়ায় ধানের শীষের উঠান বৈঠক
জামালপুরে ঘোড়াধাপ ও বাঁশচড়া ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন
দেওয়ানগঞ্জ বিএনপির নির্বাচনী জনসভায় ৫০ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড ১ কোটি বেকার পাবে চাকরি