বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি ১৫ নভেম্বার ২০২৫ ০৫:০০ পি.এম
জামালপুরে নির্বাচনের পূর্বে গণভোটের দাবিতে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ আন্দোলনরত সমমান ৮ দলের উদ্যোগে জামালপুর জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি গতকাল ১৪ নভেম্বর শুক্রবার পিটিআই মোড় থেকে শুরু হয়ে জামালপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলা মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা আমীর মুফতি মোস্তফা কামাল ও জামালপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলন এর জেলা উপদেষ্টা ডাঃ ইউনুস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, জেলা যুব ইসলামী আন্দোলনের সেক্রেটারি মুফতি হামিদুল ইসলাম, জামালপুর শহর শাখার আমীর আল ইমরান সুজন, সদর উপজেলার ভারপ্রাপ্ত আমীর মোঃ মঞ্জুরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তাগণ প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, এক সাগর রক্তের বিনিময়ে হাজার হাজার আহত পঙ্গুত্বের মধ্য দিয়ে আপনাদেরকে প্রয়োজনীয় সংস্কারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি সংস্কারের কথা ভুলে গিয়ে একটি দলের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছেন। জাতীয় নির্বাচনের আগে গণভোট দেন। গণভোটের দাবিকে মেনে নিন, না হলে এই দাবি গণ আন্দোলনে রূপ ধারণ করবে।
আপনি শত শত শহীদের রক্তের সাথে বেইমানি করে, বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশার বিপরীতে অবস্থান গ্রহণ করেছেন। ১৮ কোটি মানুষকে হতাশ করে দিয়েছেন। কিভাবে গণভোট আদায় করতে হয় তা আমাদের জানা আছে।
বক্তাগন আরো বলেন, নির্বাচনের পূর্বে গণভোট সহ ৫ দফা গণদাবি পূরণে অন্তর্র্বতী সরকারের এমন টালবাহানা জনগণ উদ্বিগ্ন। গণদাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে অন্তর্র্বতী সরকারকে দ্রুত ৫ দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ নেয়ার আহবান জানান।
জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোট পেয়ে জয়ী বিএনপির মির্জা ফখরুল
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়
শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬': শহীদদের স্মরণে দেশজুড়ে নানামুখী কর্মসূচি
সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ: গুলশানের নিজ বাসভবনে প্রত্যাবর্তন
জামালপুরে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সফল করতে নান্দিনায় বিএনপির প্রস্তুতি ও পরামর্শ সভা
‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
দেশের রাজনীতি ও প্রশাসনে বড় পরিবর্তনের হাওয়া: আমলাতন্ত্রে সংস্কারের ডাক ও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন
বরিশালের সরকারি হাতেম আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন
এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
বরিশালে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা
জুলাই শহীদ দিবস ২০২৬: বরিশালের আমতলার মোড়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ
জুলাই শহীদ দিবস ২০২৬: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি
মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন
বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন!
গৌরনদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ, মাদারীপুরজুড়ে উৎসবের আমেজ
মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
‘রাজনীতি ক্ষমতা ভোগের নয়, ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া’: বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষ্যে প্রস্তুতি সভা: উপস্থিত মজিবর রহমান সরোয়ার ও জহির উদ্দিন স্বপন