বুধবার ২৩ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ

মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার ২৩ সেপ্টেম্বার ২০২৬ ১০:১৩ পি.এম

১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ ১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ

দীর্ঘদিন ধরে ক্রাচ কিংবা লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে চলা ১২ জন শারীরিক প্রতিবন্ধী ও অসহায় মানুষের জীবনে ফিরল স্বাভাবিক পথচলার আনন্দ। কৃত্রিম পা সংযোজনের মাধ্যমে তাদের স্বাভাবিক ও আত্মনির্ভরশীল জীবনে ফেরাতে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সেবাধর্মী সংস্থা 'ইজি লাইফ ফর বাংলাদেশ'।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা 'ইনসানিয়া রিলিফ, শিকাগো' এর অর্থায়ন ও মানবিক সহায়তায় এবং 'যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন'-এর সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এতে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে 'ইজি লাইফ ফর বাংলাদেশ'।

গত ১২ সেপ্টেম্বর ২০২৬ থেকে এ বিশেষ কার্যক্রমের সূচনা হয়। টানা ১০ দিন রোগীদের জন্য কাস্টমাইজড কৃত্রিম পা তৈরি ও ব্যবহারের ওপর নিবিড় প্রশিক্ষণ শেষে বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে অবস্থিত সেন্টারে আনুষ্ঠানিকভাবে ১২ জনের কৃত্রিম পা সংযোজন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আয়োজনে ইজি লাইফ ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মোসাঃ বিউটি বেগম বলেন, "সমাজের পিছিয়ে পড়া ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের আবার স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।" এ সময় তিনি সমাজের সর্বস্তরের সামর্থ্যবান ও বিত্তবান মানুষকে এ জাতীয় মানবিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান।

সংস্থার পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম ইনসানিয়া রিলিফ শিকাগোর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "তাদের সরাসরি সহায়তা ছাড়া এত বড় ও জটিল একটা উদ্যোগ সফল করা সম্ভব ছিল না। আমরা আশা করি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।"

একই প্রসঙ্গে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও পরিচালক প্রফেসর ড. মোঃ শেখ মাহমুদ আলম বলেন, "আমাদের আশপাশেই বহু মানুষ অঙ্গ হারিয়ে অসহায় জীবন যাপন করছেন। তাদের চলাফেরা সহজ ও সুন্দর করতে সমাজের প্রত্যেক সামর্থ্যবান মানুষের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত। যারা এই মহতী কাজে অর্থ ও শ্রম দিয়ে সাহায্য করেছেন, তাদের সবার প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ।"

দীর্ঘদিন পর কৃত্রিম পায়ের সাহায্যে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পেরে আনন্দে আত্মহারা হয়ে পড়েন সুবিধাভোগীরা। তাদের মুখে ফিরে আসা চেনা হাসি আর নতুন দিনের রঙিন স্বপ্নই এই মানবিক উদ্যোগের মূল সার্থকতা এনে দিয়েছে বলে মনে করছেন আয়োজকবৃন্দ।

আরও খবর

news image

১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ

news image

পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান

news image

শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক

news image

নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত

news image

দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত

news image

জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

news image

বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন

news image

দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা

news image

না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ

news image

বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ

news image

মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার

news image

মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন

news image

মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

news image

মতলব উত্তরে বেপরোয়া ট্রলি-লেগুনা সংঘাত: অটোরিকশাকে বাঁচাতে দোকানে ধাক্কা, রক্ষা পেলেন ১৪ যাত্রী

news image

মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী

news image

বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী

news image

মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি

news image

বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

news image

মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া

news image

বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত

news image

ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

news image

মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর

news image

মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক

news image

বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

news image

ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ

news image

মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা

news image

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

news image

অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর