মোঃ লুৎফর রহমান, স্টাফ রিপোর্টার ২৩ এপ্রিল ২০২৬ ০৪:৪৩ পি.এম
খুলনা মেট্রোপলিটন পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার বদলীজনিত বিদায় অনুষ্ঠান সম্পন্ন
খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) কর্মরত দুই জন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তার বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স ড্রিলশেডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিদায় জানানো হয়।
সংবর্ধিত বিদায়ী অতিথিদ্বয় হলেন—কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) হিসেবে কর্মরত এবং সম্প্রতি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ (যিনি ডিআইজি হিসেবে পুলিশ অধিদপ্তর, ঢাকায় বদলি হয়েছেন) এবং ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা (যিনি খুলনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছেন)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। তিনি বিদায়ী কর্মকর্তাদের হাতে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা হিসেবে স্মৃতিস্মারক তুলে দেন।
সংবর্ধনা সভায় কেএমপি কমিশনার তাঁর বক্তব্যে বলেন, "বিদায়ী এই দুই কর্মকর্তা অত্যন্ত দায়িত্বশীল, সৎ ও কর্মঠ। তাঁদের পেশাদারিত্ব, সুযোগ্য নেতৃত্ব এবং জনবান্ধব আচরণ খুলনা মেট্রোপলিটন পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। কর্মক্ষেত্রে তাঁদের নিষ্ঠা আমাদের সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।" তিনি বিদায়ী অতিথিবৃন্দের ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত কেএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিদায়ী কর্মকর্তাদের সঙ্গে কাটানো কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করেন। বক্তারা তাঁদের পেশাদারিত্ব ও সততার ভূয়সী প্রশংসা করে বলেন, খুলনার আইন-শৃঙ্খলা রক্ষা এবং পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিদায়ী কর্মকর্তারাও তাঁদের বক্তব্যে খুলনায় কর্মরত থাকাকালীন সকলের সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং কর্মজীবনের নতুন অধ্যায়ে সকলের দোয়া প্রার্থনা করেন।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক আবেগঘন পরিবেশে সহকর্মীরা তাঁদের বিদায় জানান।
বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অনন্য বাজেট, অংশ নিয়েছে বিরোধী দলও: নূরুল ইসলাম মনি
তারেক রহমানের রূপকল্প বাস্তবায়নে স্বাস্থ্য খাতে বড় ঋণ দিচ্ছে ইআইবি; নজর জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন!
জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষায় স্পেস প্রযুক্তির ব্যবহারে জোর দিতে স্পারসোকে প্রতিরক্ষা উপদেষ্টার তাগিদ
মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: নোয়াখালীতে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
আজ শেষ কর্মদিবস, শুরু হচ্ছে ঈদের টানা ৭ দিনের সরকারি ছুটি
কুড়িগ্রামে ধরলা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল
নাটোরে জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান
মাদারীপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত: চৌকস সদস্যদের পুরস্কৃত করলেন এসপি হাবিবুর রহমান
বানৌজা শের-ই-বাংলায় কুচকাওয়াজ: বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক
মতলব উত্তরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
মাদারীপুরে ভূমি সেবা মেলা: ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
খুলনায় ঈদুল আজহা উপলক্ষে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর সাথে কেএমপি কমিশনারের নিরাপত্তা সমন্বয় সভা
খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন: সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতের আহ্বান
পাথরঘাটায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা: সমন্বিত উদ্যোগের আহ্বান
মাদারীপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন: প্রধান অতিথি জেলা প্রশাসক
ঢাকা রেঞ্জে অপরাধ পর্যালোচনা ও আসন্ন ঈদুল আজহা নিয়ে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় যুবকদের নিয়ে ৩ দিনব্যাপী জেন্ডার ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ শুরু
মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উদ্বোধন
‘পরিবারই উন্নয়নের মূল একক’: বকশীগঞ্জে ১ হাজার ২৯৫ জনের মাঝে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ
প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে ২য় যমুনা সেতু আনবো’ —প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
তারেক রহমানের জনসভা: উৎসবমুখর পরিবেশে লঞ্চযোগে চাঁদপুরে মতলব উত্তরের বিএনপি নেতাকর্মীদের ঢল
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ: সম্পর্ক জোরদারের অঙ্গীকার
মেলান্দহে অপরাধ প্রতিরোধে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
বরিশালকে পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিশেষ নির্দেশনা ও উন্মুক্ত আলোচনা
বরিশালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর মতবিনিময় সভা
শরীয়তপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: তদারকিতে পুলিশ সুপার।
মতলব উত্তরে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতা সমাবেশ: যুব সমাজ রক্ষার আহ্বান।
শেরপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ১৮ লাখ টাকার চুক্তিতে ৫ পরীক্ষার্থী আটক।
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: ইসলামপুরে নজরুল ইসলাম খান