মোঃ আবুল হোসেন ,স্টাফ রিপোর্টার ২৩ এপ্রিল ২০২৬ ০৪:১৬ পি.এম
পিরোজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ‘ফেস ডিটেকশন ক্যামেরা’ ব্যবহার
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ (ফেব্রুয়ারি-২০২৬ খ্রি.) প্রক্রিয়াকে স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পিরোজপুরে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে পিরোজপুর জেলা পুলিশ লাইন্সে এই ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। প্যারেডে নিয়োগ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্য ও কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
পুলিশ সুপার তার বক্তব্যে দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হবে। তিনি বলেন, “নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। প্রতিটি ধাপে স্বচ্ছতা এবং পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে যাতে যোগ্য প্রার্থীরাই বাংলাদেশ পুলিশে সেবার সুযোগ পান।”
এবারের নিয়োগ প্রক্রিয়ার বিশেষত্ব তুলে ধরে পুলিশ সুপার জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী এবার Face Detection Camera (ফেস ডিটেকশন ক্যামেরা) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রকৃত প্রার্থীদের শনাক্তকরণ নিশ্চিত করা হবে, যা জালিয়াতি রোধে এবং নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে যুগান্তকারী ভূমিকা রাখবে।
ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: জিয়াউর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ। প্যারেড শেষে নিয়োগ কার্যক্রমের মাঠ পর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়।
উল্লেখ্য, মেধা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করার এই মিশনে পিরোজপুর জেলা পুলিশ বদ্ধপরিকর বলে সভায় জানানো হয়।
বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অনন্য বাজেট, অংশ নিয়েছে বিরোধী দলও: নূরুল ইসলাম মনি
তারেক রহমানের রূপকল্প বাস্তবায়নে স্বাস্থ্য খাতে বড় ঋণ দিচ্ছে ইআইবি; নজর জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন!
জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষায় স্পেস প্রযুক্তির ব্যবহারে জোর দিতে স্পারসোকে প্রতিরক্ষা উপদেষ্টার তাগিদ
মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: নোয়াখালীতে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
আজ শেষ কর্মদিবস, শুরু হচ্ছে ঈদের টানা ৭ দিনের সরকারি ছুটি
কুড়িগ্রামে ধরলা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল
নাটোরে জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান
মাদারীপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত: চৌকস সদস্যদের পুরস্কৃত করলেন এসপি হাবিবুর রহমান
বানৌজা শের-ই-বাংলায় কুচকাওয়াজ: বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক
মতলব উত্তরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
মাদারীপুরে ভূমি সেবা মেলা: ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
খুলনায় ঈদুল আজহা উপলক্ষে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর সাথে কেএমপি কমিশনারের নিরাপত্তা সমন্বয় সভা
খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন: সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতের আহ্বান
পাথরঘাটায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা: সমন্বিত উদ্যোগের আহ্বান
মাদারীপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন: প্রধান অতিথি জেলা প্রশাসক
ঢাকা রেঞ্জে অপরাধ পর্যালোচনা ও আসন্ন ঈদুল আজহা নিয়ে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় যুবকদের নিয়ে ৩ দিনব্যাপী জেন্ডার ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ শুরু
মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উদ্বোধন
‘পরিবারই উন্নয়নের মূল একক’: বকশীগঞ্জে ১ হাজার ২৯৫ জনের মাঝে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ
প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে ২য় যমুনা সেতু আনবো’ —প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
তারেক রহমানের জনসভা: উৎসবমুখর পরিবেশে লঞ্চযোগে চাঁদপুরে মতলব উত্তরের বিএনপি নেতাকর্মীদের ঢল
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ: সম্পর্ক জোরদারের অঙ্গীকার
মেলান্দহে অপরাধ প্রতিরোধে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
বরিশালকে পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিশেষ নির্দেশনা ও উন্মুক্ত আলোচনা
বরিশালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর মতবিনিময় সভা
শরীয়তপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: তদারকিতে পুলিশ সুপার।
মতলব উত্তরে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতা সমাবেশ: যুব সমাজ রক্ষার আহ্বান।
শেরপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ১৮ লাখ টাকার চুক্তিতে ৫ পরীক্ষার্থী আটক।
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: ইসলামপুরে নজরুল ইসলাম খান