মোহাম্মদ আহসান হাবিব; স্টাফ রিপোর্টার ৩০ জানু ২০২৬ ১২:৫৫ পি.এম
আপনাদের দেওয়ার কিছু নেই আমার, শুধু চাওয়ার আছে: তারেক রহমান
দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়ায় দাঁড়িয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে দেওয়ার মতো কিছু নেই; আছে শুধু মানুষের কাছে চাওয়ার আবেদন। নওগাঁর জনসভা শেষে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
নওগাঁ থেকে বগুড়ায় পৌঁছানোর সময় রাত গভীর হলেও নেতাকে বরণ করে নিতে আলতাফুন্নেছা খেলার মাঠে আগে থেকেই জড়ো হন নেতাকর্মী ও সমর্থকেরা। মাঠ ছাড়িয়ে আশপাশের কয়েক কিলোমিটার সড়কেও মানুষের ভিড় দেখা যায়।
জনসভায় তারেক রহমান বলেন, ঘরের মানুষের কাছে নতুন করে বলার কিছু নেই। তবে এবারের নির্বাচন দেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। তিনি ধানের শীষকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারে বগুড়াবাসীর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
বক্তব্যের একপর্যায়ে নিজের রাজনৈতিক জীবনে সহধর্মিণী জুবাইদা রহমান–এর সহযোগিতার কথা তুলে ধরেন তিনি। তারেক রহমান বলেন, রাজনীতিতে সক্রিয় থাকা ও গভীর রাত পর্যন্ত সভা করার পেছনে স্ত্রীর সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
উত্তরবঙ্গ সফরের শুরু থেকেই জুবাইদা রহমান তারেক রহমানের সঙ্গে রয়েছেন। প্রচার গাড়ি ও জনসভার মঞ্চ—সব জায়গায় তাদের একসঙ্গে দেখা গেছে।
স্ত্রীর সহযোগিতার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বগুড়াবাসী যদি তার পাশে থাকে এবং মানসিক সমর্থন দেয়, তাহলে আগামী দিনে দেশকে শক্ত অবস্থানে নেওয়া সম্ভব হবে। তিনি বগুড়ার উন্নয়নের কথা বলার পাশাপাশি নেতাকর্মীদের সতর্ক করেন, ন্যায্য অধিকার নিশ্চিত করতে গিয়ে যেন অন্যের অধিকার ক্ষুণ্ন না হয়।
২০০১ থেকে ২০০৬ সালের সময়ের সঙ্গে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, এবার শুধু নিজেদের কথা ভাবলে চলবে না; বগুড়াবাসীকে পুরো দেশের নেতৃত্ব দিতে হবে।
এদিকে, জনসভার আগে দুপুরে ইউরোপীয় ইউনিয়ন–এর একটি পর্যবেক্ষক দল জনসভাস্থল পরিদর্শন করে।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের তীব্র সমালোচনা ইসলামী আন্দোলনের
বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, বিশেষ অভিযানে যৌথ পদক্ষেপ
মতলব উত্তরে অপপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল
মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মহিলা দলের বিক্ষোভ মিছিল
বরিশালে সাবেক কাউন্সিলর ও আইনজীবী নেতা রফিকুল ইসলাম খোকন গ্রেপ্তার
শিবিরের অপপ্রচার ও নারী নির্যাতনের প্রতিবাদে জামালপুর আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের বিক্ষোভ
জামালপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা আটক, পাঠানো হলো জেলহাজতে
বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার
মতলব উত্তর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন
বকশীগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজে ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
কবিতার খাতা থেকে রাজপথের উত্তাপ: ঢাকা দক্ষিণ যুবদলের নেতৃত্বে কি তবে কবি আসলাম
গুলশানে ১০ কোটি টাকা চাঁদা ও ১৯ কাঠার বাড়ি দখল চেষ্টা: আওয়ামী লীগ নেতা আজিজ চেয়ারম্যান গ্রেপ্তার
চাঁদপুরে বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
মাদারীপুরের হেলেন জেরিন খান সংরক্ষিত নারী আসনে মনোনীত; জেলাজুড়ে আনন্দ মিছিল
বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় সুবর্ণা ঠাকুর: আ.লীগ নেত্রীর মনোনয়ন ঘিরে তুলকালাম
তারেক রহমানের নেতৃত্বে ইন্টারভিউ: পছন্দের প্রার্থী নয়, যোগ্যদের খুঁজছে বিএনপি
বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ
ছেঙ্গারচরে নূরুল হক সরকারের নির্বাচনী গণসংযোগ: ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন ও ন্যায়বিচারের অঙ্গীকার
মেলান্দহের সাবেক ইউপি চেয়ারম্যান জুবেরীর গ্রেফতারে বিলম্ব; উত্তাল ১নং দুরমুঠ ইউনিয়ন
জামালপুর জেলা কারাগারে বন্দি জিয়াউল হকের মৃত্যু, নেপথ্যে চিকিৎসায় গাফিলতি?
গণভোটের রায় কার্যকর না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ।
খুলনায় বিএনপি নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা: আতঙ্কে এলাকাবাসী
বিএনপি এ দেশে থাকতে পারবে না’ বক্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং’: এমপি হানজালা
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি
ঢাকায় ইফতার পার্টিতে যেতে গিয়ে আওয়ামীলীগ এর সাবেক এমপি অধ্যক্ষ শাহ্ আলম আটক
ঢাকা–৯ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব আজ মান্ডা খাল ও জিরানি খাল পরিদর্শন করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে বিএমপি কমিশনার এর সৌজন্য সাক্ষাৎ!
চাঁদাবাজি প্রতিরোধে শ্রমিক দল নেতাদের কঠোর নির্দেশ