শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন ধুঁকছে হরিণঘাটা ইকোপার্ক

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ১৮ জানু ২০২৬ ০৮:১৯ পি.এম

রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন ধুঁকছে হরিণঘাটা ইকোপার্ক রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন ধুঁকছে হরিণঘাটা ইকোপার্ক


বরগুনা জেলার পাথরঘাটা সদর ইউনিয়নে অবস্থিত হরিণঘাটা ইকোপার্ক জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিনই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন অসংখ্য পর্যটক। সুন্দরবনের ম্যানগ্রোভ বনের একটি অংশ হওয়ায় হরিণঘাটা ইকোপার্ক প্রকৃতিপ্রেমীদের বিশেষভাবে আকর্ষণ করে। তবে দুঃখজনক হলেও সত্য, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এই ইকোপার্কের সৌন্দর্য ও অবকাঠামো।


হরিণঘাটা সংরক্ষিত বনের ভেতরে নির্মিত হাঁটার ফুট ট্রেলের বিভিন্ন অংশে স্ল্যাব ভেঙে গেছে, অনেক স্থানে নেই রেলিং। ফলে সেখানে চলাচলকারী পর্যটকদের জন্য মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। বনের খালের ওপর নির্মিত ঝুলন্ত ব্রিজের রেলিং ও হাঁটার কাঠের পাটাতন ভেঙে যাওয়ায় ব্রিজটি কার্যত ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।


অপরদিকে, হরিণঘাটা ইকোপার্কের অন্তর্ভুক্ত লালদিয়া সমুদ্র সৈকত—যেখান থেকে বিশখালী, পায়রা ও বলেশ্বর নদীর মোহনা একসাথে দেখা যায়—সেখানকার বনাঞ্চলের গাছপালা সাগরের ভাঙনে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। পর্যটকদের জন্য নির্মিত বিশ্রামাগারগুলো নদীগর্ভে বিলীন হওয়ায় বর্তমানে সেখানে কোনো বিশ্রামের ব্যবস্থা নেই। বনের ভেতর থেকে লালদিয়া সৈকত পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার ফুট ট্রেল নির্মাণের পরিকল্পনা থাকলেও বাস্তবে তৈরি হয়েছে মাত্র ১ কিলোমিটার, তাও বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে।

 

 

ইকোপার্কে আগত পর্যটকরা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“পাথরঘাটার ব্র্যান্ডিং স্পট হরিণঘাটা ইকোপার্ক এখন আগের মতো নেই। যেটুকু সৌন্দর্য ছিল, সেটিও রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই, ফুট ট্রেল এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সরাসরি হরিণসহ বন্য প্রাণী দেখার ব্যবস্থা করা গেলে এই পর্যটন কেন্দ্রটি আরও আকর্ষণীয় হতো।”

 

সচেতন নাগরিক মহিউদ্দীন এসমে বলেন,
“হরিণঘাটা ইকোপার্কে নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার ঘাটতি রয়েছে। আগে যেসব অবকাঠামো তৈরি করা হয়েছিল, সেগুলো সংস্কারের অভাবে এখন চলাচলের অনুপযোগী। সরকার যদি দ্রুত সংস্কার কার্যক্রম গ্রহণ করে এবং পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে, তাহলে সারা দেশ থেকে আরও বেশি পর্যটক এখানে আসবে।”

 

পরিবেশকর্মী ও উপকূল সাংবাদিক শফিকুল ইসলাম খোকন বলেন,
“পরিবেশ ও বন সংরক্ষণকে অগ্রাধিকার দিয়েই পর্যটন খাতকে এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে সরকারের দীর্ঘমেয়াদি ও সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা জরুরি।”

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হরিণঘাটা ইকোপার্কের উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


উল্লেখ্য, হরিণঘাটা ইকোপার্ক জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ‘লালদিয়া সংরক্ষিত বনাঞ্চলে জীববৈচিত্র্য রক্ষা ও ইকো-ট্যুরিজম সুযোগ বৃদ্ধি’ প্রকল্পের আওতায় বন অধিদপ্তরের উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালী কর্তৃক নির্মিত হয়। ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত সময়ে এর নির্মাণকাজ সম্পন্ন হয়। পরবর্তীতে ২০২২-২৩ অর্থবছরে ইকোপার্কটির আংশিক সংস্কার করা হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

জামালপুরসহ তিন জেলায় ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ!

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সেনাবাহিনী কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়!

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

news image

সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে  পিস্তল-চাপাতি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক যুবক আটক 

news image

র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

news image

কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন চর সাদীপুর ইউনিয়নের  বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

news image

মুন্সিগঞ্জে ভোর সকালে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ

news image

রাজশাহী গোদাগাড়ি পিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

news image

কলাপাড়ায় কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে ইলেকট্রিশিয়ানের মৃ-ত্যু

news image

জামালপুরে সকালের নাস্তার সময় কনস্টেবল আব্দুল হাইয়ের মৃত্যু

news image

বরিশাল লঞ্চঘাটে ছিনতাইয়ের সময় হাতে–নাতে ধরা ছিনতাইকারী, পুলিশের হাতে আটক

news image

উপ-সহকারী প্রকৌশলী পদে ৩৩% কোটা প্রস্তাবের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি—সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলন।

news image

বিশ্ব জলাভূমি দিবসে পাথরঘাটায় জলাভূমি রক্ষায় মানববন্ধন 

news image

পটুয়াখালী কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা!

news image

মাদারীপুর শহরে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সামাজিক অবক্ষয়ের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বেতাগীতে  যৌথ বাহিনীর সামরিক অভিযান ও মহড়া

news image

বিপিসিএসপি'র চিয়ার্স এন্ড কানেকশন ২০২৬ ফ্যামিলি গেট টুগেদার সম্পন্ন

news image

পাথরঘাটায় যৌথ বাহিনীর অভিযানে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

news image

জামালপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে শর্টগান সহ এক যুবক গ্রেফতার

news image

মাদারীপুর শহরে কিশোর গ্যাং-এর দুপক্ষের সংঘর্ষ!

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!

news image

বরিশালে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

news image

জামালপুরে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার 

news image

বকশীগঞ্জে ভাইয়ের মৃত্যুকে পুঁজি করে চাঁদাবাজি: কথিত সাংবাদিক কারাগারে

news image

যে যাঁর অবস্থান থেকে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ান: তারেক রহমান

news image

ফেরি বিকল, শরীয়তপুর–চাঁদপুর নৌরুটের শত শত যানবাহন আটকা

news image

ফেরি বিকল, শরীয়তপুর–চাঁদপুর নৌরুটের শত শত যানবাহন আটকা