শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

জামালপুরে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার 

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ৩০ জানু ২০২৬ ০৯:৫৮ পি.এম

জামালপুরে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার  জামালপুরে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার 

জামালপুর জেলার  মাদারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন ধারাবর্ষা এলাকায় যমুনা নদী থেকে নিখোঁজের একদিন পর এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।৩০ জানুয়ারি শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দীর্ঘ আড়াই ঘণ্টা উদ্ধার তৎপরতা শেষে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল। নিহত শিশুর নাম আরিফ (৮)। সে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বাসিন্দা কৃষক জাহাঙ্গীর আলমের ছেলে।

 

পরিবার থেকে জানা যায়- বৃহস্পতিবার দুপুরে ধারাবর্ষা এলাকায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে আরিফ নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

এ বিষয়ে আরিফের একজন স্বজন বলেন-“আরিফ তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। বাড়িটি নদীর তীরবর্তী হওয়ায় সে প্রায়ই নদীতে গোসল করতে যেতো। আরিফ বাক প্রতিবন্ধী ছিল। বৃহস্পতিবার দুপুর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে ফায়ার সার্ভিসকে খবর দিলে শুক্রবার সকালে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে এবং স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।”

 

জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. সিদ্দুকুর রহমান বলেন- “বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ধারাবর্ষা এলাকা থেকে যমুনা নদীতে নিখোঁজের সংবাদ পাই। শুক্রবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর শিশু আরিফের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

জামালপুরসহ তিন জেলায় ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ!

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সেনাবাহিনী কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়!

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

news image

সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে  পিস্তল-চাপাতি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক যুবক আটক 

news image

র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

news image

কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন চর সাদীপুর ইউনিয়নের  বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

news image

মুন্সিগঞ্জে ভোর সকালে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ

news image

রাজশাহী গোদাগাড়ি পিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

news image

কলাপাড়ায় কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে ইলেকট্রিশিয়ানের মৃ-ত্যু

news image

জামালপুরে সকালের নাস্তার সময় কনস্টেবল আব্দুল হাইয়ের মৃত্যু

news image

বরিশাল লঞ্চঘাটে ছিনতাইয়ের সময় হাতে–নাতে ধরা ছিনতাইকারী, পুলিশের হাতে আটক

news image

উপ-সহকারী প্রকৌশলী পদে ৩৩% কোটা প্রস্তাবের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি—সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলন।

news image

বিশ্ব জলাভূমি দিবসে পাথরঘাটায় জলাভূমি রক্ষায় মানববন্ধন 

news image

পটুয়াখালী কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা!

news image

মাদারীপুর শহরে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সামাজিক অবক্ষয়ের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বেতাগীতে  যৌথ বাহিনীর সামরিক অভিযান ও মহড়া

news image

বিপিসিএসপি'র চিয়ার্স এন্ড কানেকশন ২০২৬ ফ্যামিলি গেট টুগেদার সম্পন্ন

news image

পাথরঘাটায় যৌথ বাহিনীর অভিযানে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

news image

জামালপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে শর্টগান সহ এক যুবক গ্রেফতার

news image

মাদারীপুর শহরে কিশোর গ্যাং-এর দুপক্ষের সংঘর্ষ!

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!

news image

বরিশালে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

news image

জামালপুরে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার 

news image

বকশীগঞ্জে ভাইয়ের মৃত্যুকে পুঁজি করে চাঁদাবাজি: কথিত সাংবাদিক কারাগারে

news image

যে যাঁর অবস্থান থেকে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ান: তারেক রহমান

news image

ফেরি বিকল, শরীয়তপুর–চাঁদপুর নৌরুটের শত শত যানবাহন আটকা

news image

ফেরি বিকল, শরীয়তপুর–চাঁদপুর নৌরুটের শত শত যানবাহন আটকা