বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার  ২৪ সেপ্টেম্বার ২০২৬ ০৮:০৩ পি.এম

রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা

কুড়িগ্রামের রৌমারীতে মায়ের ওপর অভিমান করে মো. হাফিজুর রহমান (১৫) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ৪ নম্বর রৌমারী সদর ইউনিয়নের মাদারটিলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত হাফিজুর রহমান মাদারটিলা গ্রামের প্রবাসী মো. কছর উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র ও পরিবারের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, ঘটনার দিন হাফিজুর তার মায়ের কাছে একটি নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরে। তবে পারিবারিক ও বিভিন্ন পরিস্থিতির কারণে তার মা তাকে এখনই মোটরসাইকেল কিনে দিতে অপরাগতা প্রকাশ করেন। এ নিয়ে মা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মা তাকে কিছুটা ধমক দেন।

 

মায়ের ওপর তীব্র অভিমান করে হাফিজুর নিজের বসতবাড়ির শোবার ঘরে চলে যায়। পরে ঘরের ধর্নার সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। অনেকক্ষণ তার কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

 

ঘটনার পর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে রৌমারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আত্মহত্যার এ খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ কৌতূহল ও বিষাদ নিয়ে নিহত কিশোরের বাড়িমুখী হতে থাকে।

 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, কিশোর বয়সে আবেগের বশবর্তী হয়ে এমন চরম সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত দুঃখজনক। একটু সচেতনতা ও ধৈর্যের অভাবে একটি তাজা প্রাণ ঝরে গেল।

 

রৌমারী থানা পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও খবর

news image

জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা

news image

রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা

news image

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

news image

১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ

news image

পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান

news image

শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক

news image

নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত

news image

দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত

news image

জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

news image

বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন

news image

দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা

news image

না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ

news image

বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ

news image

মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার

news image

মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন

news image

মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

news image

মতলব উত্তরে বেপরোয়া ট্রলি-লেগুনা সংঘাত: অটোরিকশাকে বাঁচাতে দোকানে ধাক্কা, রক্ষা পেলেন ১৪ যাত্রী

news image

মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী

news image

বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী

news image

মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি

news image

বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

news image

মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া

news image

বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত

news image

ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

news image

মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর

news image

মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক

news image

বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

news image

ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ