শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ১২ নভেম্বার ২০২৫ ১২:০৪ পি.এম
১২ নভেম্বর স্মরণে, পাথরঘাটায় ‘উপকূল দিবস’ পালিত
বরগুনার পাথরঘাটায় উপকূল দিবস পালিত হয়েছে। পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে আজ বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টায় একটি শোভাযাত্রা পৌর শহরের গোলচত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে শেষ হয়।
পরে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে ৭০এর প্রলয়ংকরী ঝড়ে মৃতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে মুক্ত মঞ্চে অবস্থিত সিডরে নিহত এবং ১৯৯৩ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত সাগরে নিখোঁজ জেলেদের স্মরণে স্মৃতি ফলকের শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান,পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, মাওলানা মনিরুল ইসলাম, সমাজসেবক ও সাংস্কৃতিক কর্মী এরফান আহমেদ সোয়েন, সমাজসেবক মেহেদী শিকদার প্রমুখ।
স্মৃতিচারণ অনুষ্ঠান সঞ্চালনা ও দোয়া করেন সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন। এছাড়াও এ দিবসের সাথে সহমত পোষণ করে উপস্থিত ছিলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা, সিএনআরএস'র, সিসিডিবি, রুপান্তর, সংকল্প ট্রাস্ট, দৃষ্টি মানব কল্যাণ সংস্থাসহ একাধিক সংগঠন ও স্বেচ্ছাসেবক সংগঠন।
বক্তারা ৭০ সালের ঝড় ও বন্যার স্মৃতিচারণ করেন এবং এ দিনটি উপকূল দিবস হিসেবে স্মৃতির দাবি করেন। ১৯৭০ সালের ১২ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) দক্ষিণাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড়। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড়ের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং এটি সর্বকালের সবচেয়ে ভয়ংকরতম প্রাকৃতিক দুর্যোগের একটি।
এ ঝড়ের কারণে প্রায় ১০ লাখ মানুষ প্রাণ হারায়। এটি ১৯৭০-এর উত্তর ভারতীয় ঘূর্ণিঝড় মৌসুমের ৬ষ্ঠ ঘূর্ণিঝড় এবং মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল। এটি সিম্পসন স্কেলে 'ক্যাটাগরি ৩' মাত্রার ঘূর্ণিঝড় ছিল।
নজরুল সাহিত্যের বিশ্বযাত্রা শীর্ষক প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
জামালপুরে মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করায় স্বতন্ত্র প্রার্থী শুভকে আবারো শোকজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!
ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে "আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম" এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না সরকারি কর্মচারীরা: নির্বাচন কমিশন
সিলেটে মাননীয় আইজিপি মহোদয়ের উপস্থিতিতে পুলিশ সদস্যদের প্রাক-নির্বাচনি সভা অনুষ্ঠিত!
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে বরগুনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা!
গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত!
বিআরটিসি বরিশাল ডিপোর ম্যানেজার জুলফিকার আলীর বিরুদ্ধে দুর্নীতির ও অনিয়মের অভিযোগ
পটুয়াখালীর দুমকীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!
প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!
গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট- ২০২৬ উপলক্ষে শ্রীনগর উপজেলার ভোটগ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ!
পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
নির্বাচনী কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ড্রোন, ডগ স্কোয়াড, বিএনসিসি, স্কাউটসহ গার্লস গাইডের সদস্যরাও থাকবে - স্বরাষ্ট্র উপদেষ্টা
সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে জেলা প্রশাসকের উঠান বৈঠক
নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ
কুড়িগ্রামের ৪টি আসনে ২৬জন প্রার্থীর মার্কা বরাদ্দ
গণভোট উপলক্ষে পাথরঘাটায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা প্রধানদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
ভোটের গাড়ি জামালপুরের নান্দিনা বাজারে
উপকূলীয় সাংবাদিকদের সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জামালপুরে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ বিষয়ক আলোচনা সভা ও ‘ধরা’র জেলা কমিটি ঘোষণা
পাথরঘাটায় টেকসই মৎস্যসম্পদ ও জলাভূমি অধিকার নিশ্চিতে মতবিনিময়
জামালপুর সদরের কেন্দুয়ায় পরিবেশ সুরক্ষায় ড্রাম বিতরণ
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মোস্তফা
জামালপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
পাথরঘাটায় বিভিন্ন আয়োজনের মাধ্যমে জাতীয় সমাজসেবা দিবস পালিত
বাংলাদেশে নারী উন্নয়নের এক ঐতিহাসিক রূপকার –( বেগম খালেদা জিয়া)
জামালপুরে ৫টি আসনে ৪৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন