দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ৩১ আগষ্ট ২০২৬ ০৮:০৩ পি.এম
‘মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’: মতলবে এএসপি জাবীর হুসনাইন সানীব
‘শুধু অভিযান নয়, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’
কলাকান্দায় মাদকবিরোধী সভায় এএসপি জাবীর হুসনাইন সানীব
বাংলাদেশকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; এর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে আগামী দিনের সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে মতলব উত্তর থানা পুলিশের আয়োজনে উপজেলার কলাকান্দা ইউনিয়নের নীলনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মাদকবিরোধী র্যালি ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এএসপি জাবীর হুসনাইন সানীব বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবার থেকে সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে তাদের সচেতন করতে হবে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু মাদক কারবারিদের দোষ দিলেই চলবে না, নিজের সন্তানদের প্রতিও নজর দিতে হবে। ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে আমরা একটি মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে পারি।’
তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত করতে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। এলাকার দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘এলাকায় যারা দুষ্কৃতকারী রয়েছে, তারা যতই শক্তিশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।’
এর আগে নীলনগর উচ্চ বিদ্যালয় থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি কলাকান্দা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিলারচর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল খায়ের রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান, কলাকান্দা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল মান্নান সাগর, মহসিন বেপারী, সমাজসেবক কাশেম বেপারী, ওমর আলী ও ইউপি সদস্য কবির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের আহ্বায়ক খোরশেদ আলম ছৈয়াল, সদস্য সচিব মোসলেম প্রধান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হালিম বেপারী, উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান, নারীনেত্রী কুলসুম আক্তার দিপালী, যুবদল নেতা মামুন সরকার ও ইউনিয়ন ছাত্রদল নেতা সিফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জামালপুরের লাহিড়ীকান্দায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ১
‘মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’: মতলবে এএসপি জাবীর হুসনাইন সানীব
উপজেলা পর্যায়ে অসহায় প্রবীণদের থাকা-খাওয়া ও সুচিকিৎসার ব্যবস্থা করছে সরকার: ড. জিয়াউদ্দিন হায়দার
ঝরে পড়া রোধ, শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে বরিশালে বিশেষ সম্মতি গ্রহণ অনুষ্ঠান
দেওয়ানগঞ্জের ইউএনও শাহ জহরুল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ
চাঁদপুরের দুর্গাপুরে মাদকবিরোধী র্যালি ও পথসভা: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য
শেরপুরের নকলায় নদীতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু
মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ‘পরিবর্তন মানবিক ফাউন্ডেশন’-এর উদ্যোগে সড়ক পরিষ্কার কর্মসূচি পালিত
সৌদি আরবে সোফা কারখানায় আগুনে নাটোরের প্রবাসীর মৃত্যু, মহিষডাঙ্গায় দাফন সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত হাসান
দেড় কিলোমিটার সড়ক যেন মৃত্যুফাঁদ, সংস্কারের দাবি এলাকাবাসীর
সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও পথসভা
কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিথ্যা গুজবে আগৈলঝাড়া থানায় আক্রমণ: সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের বক্তব্য, গ্রেফতার ৩২ জন!
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর মিতালী উচ্চ বিদ্যালয় আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে নদীতে গোসল করতে নেমে ছয় বছরের এক শিশু নিখোঁজ
পাথরঘাটায় পৈতৃক জমিতে প্রভাব বিস্তার ও নির্মান কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
নালিতাবাড়ীতে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি
মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন
মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন
গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’
হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!
ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত