মল্লিক এম.আই বুলবুল সোহেল, পাথরঘাটা প্রতিনিধি ১১ জানু ২০২৬ ০৬:০৩ পি.এম
পাথরঘাটায় রিজার্ভ পুকুর রক্ষা ও সুপেয় পানির দাবিতে মানববন্ধন
বরগুনার পাথরঘাটায় পৌর শহরের ঐতিহ্যবাহী রিজার্ভ পুকুর রক্ষা ও সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টায় পাথরঘাটা পৌর শহরের জীবনরক্ষাকারী রিজার্ভ পুকুরপাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
“পানির দেশে পানি নাই, সুপেয় পানির ব্যবস্থা চাই”—এই স্লোগানকে সামনে রেখে জেন্ডার সমতা ও জলবায়ু জোটের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে খালি কলসি হাতে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা রিজার্ভ পুকুর খনন, চারপাশে ওয়াল নির্মাণ, অবৈধ দখল উচ্ছেদ, অবৈধ পাইপ সংযোগ অপসারণ এবং মানসম্মত পানি ফিল্টার স্থাপনের জোর দাবি জানান। কর্মসূচি শেষে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
জেন্ডার সমতা ও জলবায়ু জোটের সভাপতি শফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ইসমাইল হোসেন এসমে শিকদার, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম, সাবেক সভাপতি আমিন সোহেল, পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন খান, সমাজসেবক মেহেদী শিকদার, সোহেল মল্লিকসহ অন্যান্যরা।
এসময় পুকুরপাড়ের বাসিন্দা, স্থানীয় ব্যবসায়ী এবং পুকুরের পানির ওপর জীবিকা নির্বাহকারী একাধিক পানি ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রিজার্ভ পুকুরের পানি প্রতিদিন পৌর শহরের হাজার হাজার মানুষের পানির চাহিদা মেটায়। অথচ দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তির কারণে পুকুরটি অরক্ষিত অবস্থায় রয়েছে। অন্তত অর্ধশত পাইপের মাধ্যমে অবৈধভাবে পানি উত্তোলন করা হচ্ছে। পুকুরের চারপাশ ভরাট করে অবৈধ দখলও গড়ে উঠেছে। এসব বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের কার্যকর কোনো নজরদারি নেই।
তারা আরও বলেন, পুকুরপাড়ে গবাদিপশুর মলমূত্রের কারণে পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। নিরুপায় হয়ে সাধারণ মানুষ সেই নষ্ট পানিই ব্যবহার করতে বাধ্য হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি। দ্রুত সময়ের মধ্যে অবৈধ পাইপ ও স্থাপনা অপসারণ এবং পুকুর রক্ষায় কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ও সচেতনতা লক্ষ্য করা যায়।
বরিশালে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ৫০ তম ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রিজাইডিং অফিসারদের ব্রিফিং ও দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় কোর কমিটির সভা অনুষ্ঠিত
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে বাকেরগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!
জামালপুরসহ তিন জেলায় ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ!
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সেনাবাহিনী কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়!
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পাথরঘাটায় প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-চাপাতি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক যুবক আটক
র্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন চর সাদীপুর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন
মুন্সিগঞ্জে ভোর সকালে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ
রাজশাহী গোদাগাড়ি পিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কলাপাড়ায় কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে ইলেকট্রিশিয়ানের মৃ-ত্যু
জামালপুরে সকালের নাস্তার সময় কনস্টেবল আব্দুল হাইয়ের মৃত্যু
বরিশাল লঞ্চঘাটে ছিনতাইয়ের সময় হাতে–নাতে ধরা ছিনতাইকারী, পুলিশের হাতে আটক
উপ-সহকারী প্রকৌশলী পদে ৩৩% কোটা প্রস্তাবের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি—সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলন।
বিশ্ব জলাভূমি দিবসে পাথরঘাটায় জলাভূমি রক্ষায় মানববন্ধন
পটুয়াখালী কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা!
মাদারীপুর শহরে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সামাজিক অবক্ষয়ের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বেতাগীতে যৌথ বাহিনীর সামরিক অভিযান ও মহড়া
বিপিসিএসপি'র চিয়ার্স এন্ড কানেকশন ২০২৬ ফ্যামিলি গেট টুগেদার সম্পন্ন
পাথরঘাটায় যৌথ বাহিনীর অভিযানে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক
জামালপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে শর্টগান সহ এক যুবক গ্রেফতার
মাদারীপুর শহরে কিশোর গ্যাং-এর দুপক্ষের সংঘর্ষ!
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!
বরিশালে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত!