মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ১৪ ডিসেম্বার ২০২৫ ০৯:১৪ পি.এম
ভাটারায় নারী ভোটারদের ভালোবাসায় উজ্জ্বল উঠান বৈঠক—শামীম তালুকদারকে ঘিরে গণজোয়ার
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ২নং ওয়ার্ডে মহিলা ভোটারদের অংশগ্রহণে ধানের শীষের মনোনীত প্রার্থী শামীম তালুকদার-এর পক্ষে এক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের সোজা মিয়ার বাড়িতে আয়োজিত এই কর্মসূচিতে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, ভাটারা ইউনিয়ন মহিলা দলের সভাপতি প্রার্থী ও ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হুসনারা খাতুন বন্যা (ম্যাডাম)।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হোসেন জামাল জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সদস্য ও ভাটারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাজাহান আলী আকন্দ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জোসনা আকন্দ, ভাটারা ইউনিয়নের ৯০ দশকের সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন খোকা, দেলুয়ার হোসেন দুলাল, ছাত্রনেতা সাইফুল ইসলাম, ভাটারা ইউনিয়ন কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক তারা মিয়া টিকা এবং সাবেক আহ্বায়ক মোবারক হোসেন দুদু।
এছাড়াও ২নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি প্রার্থী মুক্তা বেগম, সাধারণ সম্পাদক প্রার্থী নাছিমা বেগম, সাংগঠনিক সম্পাদক প্রার্থী আলপনা খাতুনসহ অন্যান্য নেত্রীবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন—শামীম তালুকদার নারী ভোটারদের আস্থা অর্জনে সক্ষম, এবং ধানের শীষের বিজয়ে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরিষাবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, ভাটারা ইউনিয়ন মহিলা দলের সভাপতি প্রার্থী ও ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হুসনারা খাতুন বন্যা (ম্যাডাম) তাঁর বক্তব্যে অত্যন্ত জোরালোভাবে বলেন—জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর–৪ সরিষাবাড়ী আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম একজন সৎ, সাহসী ও দূরদর্শী রাজনৈতিক নেতা।তিনি কেবল রাজনীতি করেন না—তিনি মানুষের দুঃখ–কষ্ট বোঝেন, মানুষের কথা শোনেন। মাঠপর্যায়ে তাঁর সরব উপস্থিতি প্রমাণ করে তিনি জনগণের নেতা।
এলাকার প্রতিটি সমস্যা তিনি বাস্তবতার আলোকে দেখেন এবং কার্যকর ও টেকসই সমাধানে অগ্রণী ভূমিকা রাখেন।সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের প্রজ্ঞা এবং উন্নয়নমুখী চিন্তাধারার সমন্বয়ে শামীম তালুকদার আজ সাধারণ মানুষের আস্থার প্রতীক।এই গুণাবলিই তাঁকে ধানের শীষের একজন যোগ্য, জনপ্রিয় ও সর্বমহলে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।আমরা বিশ্বাস করি—তাঁর নেতৃত্বেই সরিষাবাড়ীর রাজনীতি পাবে নতুন দিকনির্দেশনা, আর ধানের শীষ পাবে কাঙ্ক্ষিত বিজয়।
উঠান বৈঠকে অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে শামীম তালুকদারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করা হয়।শেষে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণে ধানের শীষের পক্ষে নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকারের মধ্য দিয়ে সভা শেষ হয়।
বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক নেতা-কর্মী
জামালপুরের শরিফপুর ইউনিয়নের বেড়া পাথালিয়ায় ধানের শীষের উঠান বৈঠক
জামালপুরে ঘোড়াধাপ ও বাঁশচড়া ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন
দেওয়ানগঞ্জ বিএনপির নির্বাচনী জনসভায় ৫০ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড ১ কোটি বেকার পাবে চাকরি
দেওয়ানগঞ্জ ডাংধরা ইউনিয়নে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত এর নির্বাচনী প্রচার
বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা– ( তারেক রহমান )
বকশীগঞ্জে সাধুরপাড়া ইউনিয়নে ধানের শীষ প্রতীকের গনমিছিল
জামালপুরে জামায়াতে ইসলামী বিশাল জনসভা অনুষ্ঠিত
ঝালকাঠি-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন
পাথরঘাটায় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করলেন কাঁঠালতলি ইউনিয়ন বিএনপি সভাপতি
বরগুনা-২ হাতপাখা কর্মীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন
দেওয়ানগঞ্জ পৌরসভায় বিএনপির গণ মিছিল অনুষ্ঠিত
রংপুর শহরে পৌঁছার আগে শিশুদের সালাম গ্রহণ করেন এবং রংপুরের জনসভায় দলের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চাইলেন –তারেক রহমান
আপনাদের দেওয়ার কিছু নেই আমার, শুধু চাওয়ার আছে: তারেক রহমান
জামালপুরের ঝাওলা গোপালপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জ উপজেলার ধানেরশীষ নির্বাচনী প্রচারে ডাংধরা ইউনিয়ন এগিয়ে
জামায়াত ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : আমির
জামায়াত ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : আমির
ময়মনসিংহের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর জনসভা জনসমুদ্রে পরিণত
আমেরিকাও চায় জামায়াতের নেতৃত্বে সরকার গঠন: জামায়াত প্রার্থী ডাঃ সুলতান
বকশীগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
বেগম খালেদা জিয়ার ত্যাগের সম্মানে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে- (আবু নাসের রহমাতুল্লাহ)
আমি জনগণের লোক, আমি তো আপনাদের লোক : এম রশিদুজ্জামান মিল্লাত
তারেক রহমানের দ্বিতীয় নির্বাচনী জনসভা
যৌথ বাহিনীর টহলে আটক বেতাগী পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!
মাদারীপুর- ৩ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে মিছিল ও গণসংযোগ করা হয়েছে
জামালপুর নান্দিনায় ধানের শীষের ভোট প্রার্থনায় নির্বাচনী প্রচারণা শুরু
বকশীগঞ্জে গারো আদিবাসী সম্প্রদায়ের মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা
জামালপুরের নান্দিনায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত