বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০২ ডিসেম্বার ২০২৫ ১০:৪৪ পি.এম
জামালপুরে বিশ্ব এইডস দিবস পালিত
২ ডিসেম্বর মঙ্গলবার সব বাধা দূর করি, এইডসমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে উদযাপিত হয়েছে বিশ্ব এইডস দিবস। দিবসটি উপলক্ষ্যে ১ ডিসেম্বর, সোমবার জামালপুর সিভিল সার্জন কার্যালয়, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ও বেসরকারি সংস্থা অপরাজেয় বাংলাদেশ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে মরণব্যাধি এইডস সম্পর্কে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে।
জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার স্বাগত সাহা, ইউএনএফপিএ এর মাঠ কর্মকর্তা মো. আতাহার আলী, জামালপুর টিবি ক্লিনিকের কনসাল্টেন্ট ডা. মো. আমিরুল ইসলাম, জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের মাঠ কর্মকর্তা রিনা আক্তার প্রমুখ।
সভার সভাপতি সিভিল সার্জন ডাক্তার মুহাম্মদ আজিজুল হক বলেন, অনিরাপদ দৈহিক মিলন, এইডস রোগের ভাইরাস বহনকারীর রক্ত শরীরে গ্রহণ করলে, অন্যের ব্যবহার করা ইনজেকশনের সুই বা সিরিঞ্জ ব্যবহার করলে, এইডস রোগের ভাইরাস বহনকারী মা হতে গর্ভাবস্থায় এবং প্রসবের সময় অথবা বুকের দুধের মাধ্যমে সন্তানের এইডস হতে পারে।
তিনি আরও বলেন, হাঁচিকাশির মাধ্যমে এইডস ছড়ায় না। মশার কামড়েও এইডস ছড়ায় না। সামাজিক মেলামেশা করমর্দন, আলিঙ্গন বা চুম্বন করলে এইডস ছড়ায় না। একই টয়লেট ব্যবহার করলে এইডস ছড়ায় না। আক্রান্ত ব্যক্তির কাপড়, বাসনপত্র বা তৈজষপত্র ব্যবহার করলে এইচআইভি ভাইরাস ছড়ায় না।
তিনি আরও বলেন, এই রোগ থেকে রক্ষা পেতে ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং নিজেদের সতর্কতা ও সচেতনতাই বড় নিয়ামক। যদি কেউ আক্রান্ত হয়েই থাকেন, তাহলে গোপন রাখা যাবে না। তাহলে তিনি মৃত্যুর দিকে ধাবিত হবেন দ্রুত। এবং তার মাধ্যমে এইডস আরও ছড়িয়ে পড়বে, পরিবারে ও সমাজে। তাই তাকে দ্রুত চিকিৎসার আওতায় আসতে হবে।
সিভিল সার্জন আরও জানান, জামালপুর জেলায় ১ নভেম্বর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত এক হাজার ১৫৪ জনের এইচআইভি স্ক্রিনিং করা হয়েছে। এরমধ্যে নতুন কোন এইচআইভি পজিটিভ কেস পাওয়া যায়নি।
এর আগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে জামালপুর জেলা সিভিল সার্জন কার্যালয়, জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় ও বেসরকারি সংস্থা অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা প্রধান সড়কের ফৌজদারি মোড় হয়ে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের মাঠ কর্মকর্তা রিনা আক্তার জানান, বিশ্ব এইডস দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রকল্পটির আওতাভুক্ত রানীগঞ্জ যৌনপল্লীর ৩০ জন নারীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
কুড়িগ্রামে ভোটহাট সীমান্তে ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
দেওয়ানগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও লিফলেট বিতরণ।
সৎ ছেলে কর্তৃক মাকে প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবীতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন।
বগুড়ায় গাবতলী বেদেপল্লিতে হামলায় নিহত এক
দিনাজপুরে ১১ ইটভাটায় অভিযান চালিয়ে ১৭ লাখ টাকা জরিমানা
শেরপুরে শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পরিদর্শনে পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম
পাথরঘাটায় টেকসই প্লাস্টিক ব্যবহার ও সমন্বিত পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান
পাথরঘাটায় মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা
টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ি, কাগমারী পুলিশ ফাঁড়ি এবং টাঙ্গাইল সদর ও নাগরপুর থানা পরিদর্শন করেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়
সাৌনন্দবাড়ীতে জামায়াতে ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত
ডিজিটাল সহিংসতা প্রতিরোধে বরগুনা সরকারি কলেজে সচেতনতা কর্মসূচি পালিত
শরীয়তপুর জেলা পুলিশ সুপারের মাস্টার প্যারেড পরিদর্শন!
ভারতে সাজাভোগের পর ৬ বাংলাদেশী জেলে শেরপুর সীমান্ত দিয়ে দেশে ফেরৎ
বগুড়া ২৬ টন অবৈধ পলিথিন জব্দ ৩ জনের কারাদন্ড
বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার, ২৪ লাখ টাকার মূল্যের ৭০ ব্যারেল সয়াবিন তেল জব্দ
শেরপুরে কৃষকের মাঝে বিনামূল্য সার ও ধানের বীজ বিতরন
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক মেলান্দহ থানা পরিদর্শন
রাজিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মহোদয়ের শেরপুর জেলা সফর ও জেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রংপুরের বিভিন্ন সীমান্তে ১ মাসে ৫ কোটি টাকার অস্ত্রসহ মাদক জব্দ
জামালপুরে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত
পাথরঘাটায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও রোকেয়া দিবস
জামালপুরের সরিষাবাড়ি জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আহত ১৫
বকশীগঞ্জে আদিবাসীদের মধ্যে সাবেক এমপি মিল্লাতের কম্বল বিতরণ
জেলা পুলিশ, পিরোজপুরের পক্ষ থেকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান
জামালপুরের দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ৪ ঘন্টা দেরীতে ছেড়ে গেছে
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
পঞ্চগড় সীমান্তে তিনটি ভারতীয় গরু আটক
বগুড়ায় আসামি ধরতে গিয়ে পুলিশ আহত