শনিবার ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

পাথরঘাটা কেন্দ্রীয় শহিদ মিনার প্রস্তুত একুশের প্রথম প্রহরকে ঘিরে

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৬ পি.এম

পাথরঘাটা কেন্দ্রীয় শহিদ মিনার প্রস্তুত একুশের প্রথম প্রহরকে ঘিরে পাথরঘাটা কেন্দ্রীয় শহিদ মিনার প্রস্তুত একুশের প্রথম প্রহরকে ঘিরে


আগামীকাল ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতীয় জীবনের গভীর তাৎপর্যপূর্ণ এই দিনকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলায় সম্পন্ন হয়েছে কেন্দ্রীয় শহিদ মিনারের সব প্রস্তুতি। ধুয়ে-মুছে পরিষ্কার করে সাজানো হয়েছে শহিদ মিনার প্রাঙ্গণ। প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

 

১৯৫২ সালের ভাষা আন্দোলনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে প্রতিবছরের মতো এবারও রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানাবে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ।

 

উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পাথরঘাটা কেন্দ্রীয় শহিদ মিনারটি উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণ করা হয়। দিবসটি ঘিরে প্রাঙ্গণে নেওয়া হয়েছে বাড়তি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, একুশে ফেব্রুয়ারি তাদের জন্য কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি আত্মত্যাগ, ভাষার মর্যাদা ও জাতীয় চেতনার প্রতীক। ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে প্রতি বছরই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ।

একুশের চেতনায় উদ্দীপ্ত পাথরঘাটা প্রস্তুত ভাষাশহীদদের স্মরণে প্রহর গুনছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

পাথরঘাটা কেন্দ্রীয় শহিদ মিনার প্রস্তুত একুশের প্রথম প্রহরকে ঘিরে

news image

বকশীগঞ্জে বাজার মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার অভিযান

news image

প্রধানমন্ত্রীর শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান

news image

এম রশিদুজ্জামান মিল্লাতকে মন্ত্রী হিসেবে  চান দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের মানুষ

news image

বরিশাল সোনারগাঁও টেক্সটাইল মিল পরিদরর্শন

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  সংসদে যাচ্ছেন সাত নারী প্রার্থী

news image

বরিশাল জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন ডিআইজি মহোদয়

news image

ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়

news image

মাদারীপুর- ২ আসনের জাতীয় সংসদ নির্বাচনে অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে

news image

মাদারীপুর-২ আসনে শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন

news image

জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ 

news image

ইইউর নির্বাচনী দলের মাদারীপুর পরিদর্শন

news image

মাদারীপুরে ৩৮১টি ভোটকেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশিই ঝুঁকি পূর্ণ!

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বরিশাল জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

news image

তুরস্কের সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাত

news image

নজরুল সাহিত্যের বিশ্বযাত্রা শীর্ষক প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

news image

জামালপুরে মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করায় স্বতন্ত্র প্রার্থী শুভকে আবারো শোকজ

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!

news image

ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে "আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম" এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

news image

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না সরকারি কর্মচারীরা: নির্বাচন কমিশন

news image

সিলেটে মাননীয় আইজিপি মহোদয়ের উপস্থিতিতে পুলিশ সদস্যদের প্রাক-নির্বাচনি সভা অনুষ্ঠিত!

news image

‎এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে বরগুনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা!

news image

গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে  জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত!

news image

বিআরটিসি বরিশাল ডিপোর ম্যানেজার জুলফিকার আলীর বিরুদ্ধে দুর্নীতির ও অনিয়মের অভিযোগ

news image

পটুয়াখালীর দুমকীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!

news image

প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!

news image

গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট- ২০২৬ উপলক্ষে শ্রীনগর উপজেলার ভোটগ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ!

news image

পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন